নিজস্ব সংবাদদাতা:
চিদম্বরমের দুর্নীতির শেষ নেই। প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম দেশের অন্যতম দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদ। বিস্ফোরক দাবি অমর সিংহের।
প্রসঙ্গত, চিকিৎসার জন্য এই মুহূর্তে হাসপাতালে রয়েছেন দীর্ঘদিনের রাজনীতিক অমর সিংহ। হাসপাতালের বেডে শুয়েই এদিন বোমা ফাটালেন তিনি। বললেন, ‘আমি বিনয়ের সঙ্গে সোনিয়াজি ও রাহুলজিকে জানাতে চাই, আপনারা কিন্তু অনেক কিছু জানেন না। এই যে আপনারা বলেন, ভিডিওকনের মালিক বেণুগোপাল আর রিলায়েন্সের অনীল এরা মোদী ঘনিষ্ঠ, আপনাদের আমি বলছি শুনুন, মোদীর চেয়েও এরা অনেক বেশি কাছের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের। আমার কাছে তার প্রমাণ রয়েছে।’ অমর জানিয়ে দেন, ‘প্রমাণ প্রকাশ্যে আনতে বললে আনব।’
অমর সিংহের আরও অভিযোগ, দেশের অর্থনীতির কথা না ভেবে নিজে ক্ষমতায় থাকার সময় পুজিপতিদের নানাভাবে সুবিধে পাইয়ে দিয়েছেন চিদম্বরম। বিনিময়ে তারা কীভাবে বর্তমানে সিবিআই হেফাজতে থাকা প্রাক্তন অর্থমন্ত্রীকে খুশি করতেন, তা বলতে নাকি রুচীতে আটকাচ্ছে অমরের। এবং এরও প্রমাণও রয়েছে একসময়ের দাপুটে সমাজবাদী নেতার কাছে।
অমর রাহুল গাঁধীকে উদ্দেশ্য বলেন, ‘মনে করে দেখুন, কোন সময়ে দেশের ব্যাঙ্কগুলির কোষাগারের টাকা নিয়ে সবচেয়ে বেশি নয়ছয় হয়েছে। তখন কিন্তু দিল্লিতে ইউপিএ ২ সরকার।
অমর সিংহ অভিযোগ করেন, আজ ভারতীয় অর্থনীতিতে যে মন্দাভাব দেখা দিয়েছে তার জন্য দায়ী পি চিদম্বরম। যেহেতু তিনি অর্থমন্ত্রী থাকাকালীন ব্যাঙ্কগুলি থেকে ইচ্ছে মতো কোটি কোটি টাকা ঋণ নিয়েছে বিজনেস টাইকুনরা। অমর প্রশ্ন তোলেন, ‘ওই টাকা কি চিদম্বরমের বাবার ছিল?’
অমর সিংহের সাফ কথা, ‘আজকের মন্দার জন্য দায়ী সাদা লুঙিধারী চিদম্বরম চিদম্বরম এবং চিদম্বরম’।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news