Breaking News
Home / TRENDING / দিল্লি হিংসায় প্রত্যক্ষ মদত পাকিস্তানের : রিপোর্ট

দিল্লি হিংসায় প্রত্যক্ষ মদত পাকিস্তানের : রিপোর্ট

নিজস্ব প্রতিনিধি।

দিল্লি হিংসায় প্রত্যক্ষ মদত দিয়েছে পাকিস্তান (Pakistan)। শুধু তাই নয় দেশব্যাপী নাগরিকত্ব বিরোধী আইন নিয়ে যে প্রতিবাদ আন্দোলন চলছে তার আর্থিক ব্যয়ভারও বহন করছে তারাই। কেন্দ্রীয় সরকারের এক রিপোর্টে এমন তথ্যই উঠে এল। ভারতের গোয়েন্দা দফতরের হাতে বেশ কিছু কথোপকথের নমুনা এসেছে। এতে পরিষ্কার দেখা গিয়েছে বক্তার একজন পাকিস্তানি। তাঁরা এই দেশের কোনও এক ব্যক্তিকে নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনকে আরও জোরদার করার নির্দেশ দিয়েছে। শুধু তাই নয়, এই আইন বিরোধী জমায়েতে কিছু কিছু জায়গায় কেন যথেষ্ট লোক টানা যাচ্ছে না তাই নিয়ে বিরক্তি প্রকাশ করে আন্দোলনকে আরও মারমুখী করার নির্দেশ দেওয়া হয়েছে।

এক গোয়েন্দা আধিকারিকের কথায়, এটা স্বাভাবিক যে ভারতের এই অশান্তির পুরো ফায়দা নেওয়ার চেষ্টা করবে পাকিস্তান। বস্তুত দিল্লি দাঙ্গার পর থেকেই দুনিয়ার মুসলিমদের ভারতের বিরুদ্ধে এক হওয়ার ডাক দিয়েছেন ইমরান খান (Imran Khan)। বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে তিনি প্রমাণ করার চেষ্টা করছেন যে ভারতে সংখ্যালঘুরা বিপন্ন।সাম্প্রতিক রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনেও মুসলমানরা এদেশে অত্যাচারিত হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। অথচ পাকিস্তানের বালোচ এবং পুসতুনদের অবস্থা নিয়ে নিষ্ক্রিয় থেকেছেন বরাবর। পাকিস্তানের দাবি আরএসএস (RSS) সহ কিছু হিন্দু উগ্রবাদী সংস্থা ভারতকে ক্রমাগত স্বৈরতন্ত্রের দিকে নিয়ে যেতে চাইছে। যাতে মুসলমানদের স্বার্থ বিঘ্নিত হবে।এই অবস্থায় দিল্লি সংঘর্ষে প্রতক্ষ্য মদত স্বাভাবিকভাবেই পাকিস্তানের স্বার্থসিদ্ধির পথ প্রশস্ত করবে। এবং সেই কাজই তাঁরা করেছে বলে কেন্দ্রীয় সরকারের কাছে গোয়ান্দা রিপোর্ট জমা পড়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *