Breaking News
Home / TRENDING / করোনা কাঁটা : বসন্তোসবের সঙ্গে দুনিয়া জুড়ে কত অনুষ্ঠান বাতিল হল জানুন ক্লিক করে

করোনা কাঁটা : বসন্তোসবের সঙ্গে দুনিয়া জুড়ে কত অনুষ্ঠান বাতিল হল জানুন ক্লিক করে

নিজস্ব প্রতিনিধি।

বিশ্বভারতীর বসন্তোসব বন্ধ হবার খবর তো আগেই এসেছিল এবার করোনা (Karona) আতঙ্কে পৃথিবী জুড়ে বেশ কিছু সম্মেলন বাতিল হয়ে গেল। ব্রাসেলসে ইন্দো-ইউরোপিয়ান ইউনিয়নের এক সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)। সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে। গুগলের বাৎসরিক অনুষ্ঠান গুগল আই/ও বাতিল করা হয়েছে। ফেসবুক তার বাৎসরিক অনুষ্ঠান বাতিল করেছে। গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন অ্যাসোসিয়েশনের সম্মেলন প্রতিবছর বড় করে অনুষ্ঠিত হয়। করোনার ভয়ে সেই অনুষ্ঠান এবং প্রদর্শনীও বাতিল করেছেন উদ্যোক্তারা।

করোনা প্রভাব ফেলেছে যানবাহন শিল্পের অনুষ্ঠানেও। ২০২০ জেনেভা মোটো –এর অনুষ্ঠান বাতিল করা হয়েছে। গাড়ি প্রস্তুতকারকরা যানবাহনের ছবি এবং ভিডিয়ো অনলাইন সর্বত্র পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।শুধু বাণিজ্যিক অনুষ্ঠানই নয়। খেলার বহু অনুষ্ঠানও বাতিল হয়েছে। ১৪ থেকে ২৫ মার্চ চিনে ভারতীয় হকি টিমের সফরের কথা ছিল। সেই অনুষ্ঠান হওয়ার প্রশ্ন উঠছে না স্বাভাবিকভাবে।সিঙ্গাপুরে ওম্যানস গলফ ওয়ার্লড চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল। সেই অনুষ্ঠানও হচ্ছে না। করোনার ভয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে কোনও বড় জমায়েত এড়ানোর পরামর্শ দিয়েছিল। সেই নির্দেশিকা মেনেই সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। প্রসঙ্গত শুধু বিদেশে নয় ভারতও নিজেদের একাধিক অনুষ্ঠান বাতিল করেছে করোনা ভয়ে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *