Breaking News
Home / TRENDING / নিম্নচাপের প্রভাবে আগামী ৩-৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

নিম্নচাপের প্রভাবে আগামী ৩-৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

নিম্নচাপ অক্ষরেখা বঙ্গোপসাগর (Bay of Bengal) থেকে উত্তরে সরল রেখায় এগিয়ে আসছে। ফলে আগামী ৩-৪ দিন অতি ভারী বৃষ্টির সর্তকতা উত্তরবঙ্গে। রাজস্থান থেকে বিহার পর্যন্ত বিস্তৃত এই নিম্নচাপ অক্ষরেখা। মধ্যপ্রদেশের ওপরেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত। নিম্নচাপ অক্ষরেখার টানে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকছে। ফলে আগামী চার-পাঁচ দিন বৃষ্টি বাড়বে রাজ্যে। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৩ থেকে ৯৪ শতাংশ । গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ০.৫ মিলিমিটার। রবিবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সর্তকতা উত্তরবঙ্গে। আজ ভারী বৃষ্টির সর্তকতা উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। বিক্ষিপ্ত বৃষ্টি হবে মালদা ও দুই দিনাজপুরে।

শুক্র শনি রবি বার উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সর্তকতা। অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি থেকে কিছুটা উত্তর দিনাজপুরেও। ২০০ মিলিমিটারের বেশি অর্থাৎ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শনিবার দার্জিলিং ও কালিম্পংয়ে। এবং রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা । সপ্তাহান্তে অর্থাৎ শনি ও রবিবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বীরভূম মুর্শিদাবাদে কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে শনি-রবিবার পশ্চিমের জেলাগুলিতে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *