Breaking News
Home / TRENDING / কৃষাঙ্গ বিক্ষোভ: মৃত্যুর আগে করোনা আক্রান্ত ছিলেন জর্জ ফ্লয়েড

কৃষাঙ্গ বিক্ষোভ: মৃত্যুর আগে করোনা আক্রান্ত ছিলেন জর্জ ফ্লয়েড

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের হত্যার ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্ষোভের আগুন এখনও চলছে। বর্ণবিদ্বেষের কারণে মৃত্যু হওয়ায় গর্জে উঠেছে সারা বিশ্ব। মৃত্যুর আগে করোনা আক্রান্ত ছিলেন জর্জ, এমনই তথ্য উঠে এল মার্কিন সংবাদমাধ্যমে।

জানা গিয়েছে, এপ্রিল মাসের ৩ তারিখ জর্জের করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় পজিটিভ ফল পাওয়া যাওয়া। এমনই চাঞ্চল্যকর কর তথ্য দিলেন হেনেপিন কাউন্টির মেডিক্যাল পরীক্ষক অ্যান্ড্রউ বেকার। তিনি জানিয়েছেন, এপ্রিলের শুরুতে জর্জ কোভিড-১৯ পরীক্ষার জন্য এখানে এসেছিল। পরীক্ষায় পজিটিভ ফল মিলেছে। তবে তাঁর মৃত্যুর সঙ্গে করোনা সংক্রমনের কোন সংযোগ নেই।

প্রসঙ্গত, গত ২৬ মে আমেরিকার মিনিয়াপোলিসে শ্বেতাঙ্গ পুলিশের হাতে খুন হন কৃষাঙ্গ যুবক জর্জ। খুনের সময় ডেরেক শভিন নামে এক পুলিশকর্মী ওই কৃষ্ণাঙ্গ যুবকের ঘাড়ে ৯ মিনিটের বেশি সময় ধরে হাঁটু দিয়ে চাপ দিয়েছিলেন। এর ফলেই মৃত্যু হয় ওই যুবকের। এই ঘটনা সামনে আসার পরই বিক্ষোভ শুরু হয় আমেরিকায়। লস অ্যাঞ্জেলস, শিকাগো, আটলান্টা-সহ হোয়াইট হাউসের সামনেও অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। আহত হয়েছেন বহু পুলিশ কর্মী। এই উত্তেজনার পিছনে অতি বামপন্থীদের দায়ী করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমেরিকার ৪০টি শহরে প্রায় ৫০০০ সেনা নামানো হয়েছে। জারি করা হয়েছে কার্ফু। ওয়াশিংটন সহ ১৫টি শহরে আমেরিকার ন্যাশনাল গার্ড মেম্বারস সক্রিয় রয়েছে। প্রস্তুত রাখা হয়েছে আরও ২০০০ ন্যাশনাল গার্ডকে। বিক্ষোভকারীদের কুকুর লেলিয়ে, গুলি চালিয়ে শায়েস্তা করার হুমকিও দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *