নিজস্ব সংবাদদাতাঃ
হিমাচলে ধ্বস নেমে মৃত্যু হল এক ব্যক্তি ও ১১৬টি গবাদি পশুর। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের কুলু জেলার নির্মান্দ গ্রামে। পাহাড়ের একটি অংশ হঠাৎই ভেঙে পড়ে। পরের পর বোল্ডার নেমে আসে মানুষ ও গবাদি পশুর উপর। তাতেই মৃত্যু। স্থানীয় পঞ্চায়েত প্রধান রাকেশ ঠাকুর জানান, রাতে ঘটনা ঘটায় উদ্ধার কাজে অসুবিধা হয়েছে। তবে পশুপালকের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।
ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পশুগুলির দেহ উদ্ধারের কাজ চলছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news