Breaking News
Home / TRENDING / দেশের চূড়ান্ত সংকটেও বেতন বৃদ্ধির দাবি তুলল পাকিস্তান সেনা

দেশের চূড়ান্ত সংকটেও বেতন বৃদ্ধির দাবি তুলল পাকিস্তান সেনা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনা পরিস্থিতি ভয়ানক পাকিস্তানে (Pakistan)। না আছে চিকিৎসার সুব্যবস্থা না আছে যথাযথ রেশনিং, খাদ্য। সংকটে কাজ হারিয়েছেনও বহু মানুষ। এরই মধ্যে পাকিস্তান সেনার জন্য বেতন বাড়ানোর দাবি উঠল। পাকিস্তানের প্রতিরক্ষা দফতর (Defence Ministry) জানিয়েছে পাকিস্তান আর্মির বেতন বাড়াতে চায় কারণ সেনাদের স্বাভাবিক জীবনযাপনের ব্যয় বেড়েছে। প্রতিরক্ষা দফতর পরোক্ষে খানিক ঘুরিয়ে বলেছে, যে ধরণের জীবনযাত্রায় পাকিস্তান সেনা অভ্যস্ত করোনা সংকটের ফলে তাঁদের সেই জীবনযাত্রার মান নেমে গিয়েছে অনেকটা। ফলে অসুবিধায় পড়ছেন তাঁরা।

ওয়াকিবহাল মহলের মতে আড়ম্বরপূর্ণ জীবনযাত্রায় অভ্যস্ত পাকিস্তান সেনা তাঁদের পুরনো জীবনই চাইছেন সংকটের সময়েও। তাঁদের চটানোর ক্ষমতাও সরকারের নেই। এরই মধ্যে পাকিস্তানি মুদ্রার দাম পড়ে যাওয়ার মূল্যবৃদ্ধিও হয়েছে বেশ খানিকটা। তার জন্যই বেতন বাড়ানোর দাবি উঠেছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *