Breaking News
Home / TRENDING / পূর্ণাঙ্গ প্যাকেজ ঘোষণার আগেই প্রধানমন্ত্রীকে তেড়ে আক্রমণ কংগ্রেস-তৃণমূল

পূর্ণাঙ্গ প্যাকেজ ঘোষণার আগেই প্রধানমন্ত্রীকে তেড়ে আক্রমণ কংগ্রেস-তৃণমূল

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

গতকাল রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে করণা পরিস্থিতি মোকাবিলার জন্য দেশের মানুষের জন্য ২০ লক্ষ কোটি টাকা আর্থিক প্যাকেজের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী (Narendra Modi)। কিন্তু বিস্তারিত ঘোষণা করেননি তিনি। জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্মলা সীতারমণ এ বিষয়ে যাবতীয় ঘোষণা করবেন। কিন্তু প্রধানমন্ত্রীর এমন ঘোষণার পরেই চুলচেরা বিশ্লেষণ শুরু করে দিয়েছে বিরোধী রাজনৈতিক শিবির। বিজেপির প্রধান বিরোধী দল কংগ্রেসের দুঃখ থেকে আক্রমণ জানিয়েছেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম। সেই তালিকা থেকে বাদ নেই পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস।

প্রধানমন্ত্রীর প্যাকেজ ঘোষণা প্রসঙ্গে তৃণমূলের (TMC) জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন বলেছেন, “যে কোনও আর্থিক প্যাকেজ স্বাগত তবে বিস্তারিত বিবরণ কই? এই প্যাকেজে অর্থ ধার করে আসবে, টাকা ছাপিয়ে আসবে না কর ছাড় দিয়ে আসবে? নাকি পুরোনো প্রকল্পগুলি রি-প্যাকেজিং করে?” তাঁর আরও প্রশ্ন, অথচ পরিযায়ী শ্রমিকরা যে ক্রীতদাসে পরিনত হচ্ছে, পিএম কেয়ার ফান্ড, রাজ্যগুলির পাওনা টাকা, তা নিয়ে কোনও কথা নয়?” প্রধানমন্ত্রীর ঘোষণা প্রসঙ্গে কংগ্রেস (Congress) শিবিরের পক্ষ থেকে তির্যক মন্তব্য করেছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি. চিদম্বরম (P. Chidambram)। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লিখেছেন, “গতকাল প্রধানমন্ত্রী আমাদের হেডলাইন ও একটা ফাঁকা পাতা দিয়েছেন। তাই আমার প্রতিক্রিয়াও সেরকম ছিল। আমি আশা করছি আজ, অর্থমন্ত্রী সেই পাতা ভর্তি করবেন। অর্থনীতিকে চালাতে প্রতিটি অতিরিক্ত টাকার উপর আমাদের নজর থাকবে।”

প্রথম দফায় দেশে ভারতে নভেল করোনা ভাইরাস ও লকডাউন পরিস্থিতির মোকাবিলায় এর আগে ১.৭ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদী। তারপরেই মঙ্গলবার এই প্যাকেজ ঘোষণা করেছেন মোদী। তিনি বলেন, “এই আর্থিক প্যাকেজ ভারতের জিডিপি-র ১০ শতাংশ।” কিন্তু, পূর্ণাঙ্গ প্যাকেজ ঘোষণার আগেই বিরোধী শিবির থেকে আক্রমণ শুরু হয়ে গিয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *