ওয়েব ডেস্ক:
পাক সরকারের দাবি, জঙ্গি কার্যকলাপ রুখতে তারা কড়া পদক্ষেপ নিয়েছে। সে দেশের ১৮২টি মাদ্রাসার নিয়ন্ত্রণ বৃহস্পতিবার থেকে নিজের হাতে তুলে নিল সরকার। জানানো হয়েছে, ইতিমধ্যে সন্দেহভাজন ১২১জনকে গ্রেফতার করা হয়েছে। আজ একথা জানানো হয় পাক সরকারের অভ্যন্তরীণ দফতরের পক্ষ থেকে। তাদের বক্তব্য, পুলওয়ামা হামলার সঙ্গে এই ধরপাকড়ের সম্পর্ক নেই। এই পক্রিয়া আগে থেকেই চলছিল।
কিন্তু প্রশ্ন উঠছে, ঘরে বাইরে চাপে পড়েই কি পাক সরকার এমন বিবৃতি দিল? প্রসঙ্গত, পুলওয়ামা হামলার পর পাকিস্তানের উপর আন্তর্জাতিক চাপ কয়েক গুণ বেড়ে গিয়েছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশের দাবি, বিশ্বের চোখে ধুলো দিতেই কড়া পদক্ষেপের নাটক করল পাকিস্তান।
একদিকে যখন সন্ত্রাসবাদ নিয়ে আন্তর্জাতিক চাপের মধ্যে রয়েছে ইমরান সরকার, তখন অর্থনৈতিক ভাবে তারা প্রায় দেউলিয়া। এমত অবস্থায় বিশ্বের বড় শক্তিগুলির থেকে আর্থিক অনুদান না পেলেই নয়। ফলে সন্ত্রাস দমনে ব্যবস্থা নেওয়া হচ্ছে— দেখাতে চাইল সে দেশের প্রশাসন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news