Breaking News
Home / TRENDING / সীমান্তে ৯৫০ কিলোমিটার ফেন্সিংয়ের সিদ্ধান্ত পাকিস্তানের 

সীমান্তে ৯৫০ কিলোমিটার ফেন্সিংয়ের সিদ্ধান্ত পাকিস্তানের 

ওয়েব ডেস্ক:

সীমান্তে ৯৫০ কিলোমিটার ফেন্সিং দেওয়ার সিদ্ধান্ত নিল ইমরান খানের সরকার। পাকিস্তানের বালুচিস্তান ও ইরানের সিস্তান প্রদেশের মাঝে এই দেওয়াল তোলা হবে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, শুরু ভারত নয়, ইরানের সঙ্গেও বর্তমানে সম্পর্ক অবনতি হয়েছে পাকিস্তানের। কিছুদিন আগে ইরান-পাক সীমান্তে আত্মঘাতী জঙ্গি হামলায় ২৭ জন ইরাকি সেনা নিহত হন। সুন্নি গ্রুপ জইশ অল আদল যে হামলার দায় স্বীকার করে। বালুচ প্রদেশে সংখ্যালঘু সুন্নিদের অধিকার প্রতিষ্ঠা ও উন্নত জীবন যাত্রার দাবিতে আন্দোলন দীর্ঘদিনের। মূলত সেই কারণেই ইরানের সঙ্গে সুন্নি সম্প্রদায়ের বিরোধ। এদিকে আত্মঘাতী হামলার পর ক্ষুদ্ধ ইরান সরকার জানিয় দেয়, হামলায় পাকিস্তানের যোগ রয়েছে। ইরান সরকারের এক মন্ত্রী মাহমুদ আলাভি বলেন, পাকিস্তান যা করেছে তার কড়া জবাব দেওয়া হবে। এমত  অবস্থায় বালুচ প্রদেশে দেওয়াল তোলার সিদ্ধান্ত নিল পাক সরকার।

পাক সেনার মুখপাত্র আসিফ গফুর পুলওয়ামা হামলা নিয়ে সাংবাদিক বৈঠকে বলেন, ‘আমরা দুই দেশই চাইছি ফেন্সিং তৈরি হোক, যাতে কোনও তৃতীয় দেশ সম্পর্ক নষ্ট করতে না পারে। পাক সেনা মুখপাত্রর মন্তব্য ‘তৃতীয় দেশ’ নিয়ে শুরু হয়েছে জলঘোলা।

 

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *