Breaking News
Home / TRENDING / যাদবপুরে কারা পোড়ালো তৃণমূলের ব্যানার! তদন্তে পুলিশ

যাদবপুরে কারা পোড়ালো তৃণমূলের ব্যানার! তদন্তে পুলিশ

ওয়েব ডেস্ক:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পুড়ে খাক তৃণমূলের মাতৃভাষা দিবসের ব্যানার। অভিযোগের তির বাম ছাত্র সংঠনের দিকে।

উল্লেখ্য, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্যানারগুলি লাগিয়েছিল তৃণমূলের ছাত্র সংগঠনের সদস্যরা। রবিবার কেউ বা কারা যাদবপুরের ক্যাম্পাসের ব্যানারগুলি পুড়িয়ে দেয়। ইতিমধ্যে যা নিয়ে তদন্ত শুরু হয়ে গেছে। এই ঘটনার নেপথ্যে কারা, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে জানানো হয়, গত ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতির মাতৃভাষা দিবসে আর্টস ও সায়েন্স মোড়ে কয়েকটি ব্যানার টাঙায় দলের ছাত্র সংগঠনের কর্মীরা। সেদিন তৃণমূলের উদ্যোগে উদযাপিতও হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কিন্তু রবিবার দেখা যায় পুড়িয়ে দেওয়া হয়েছে ওই ব্যানারগুলি। কয়েকটি ব্যানারের কোনও হদিশও নাকি পাওয়া যাচ্ছে না। কিছু আবার আধপোড়া অবস্থায় পড়ে রয়েছে। যার পর ক্ষোভে ফুঁসছে দলী কর্মীরা।

তৃণমূলের অভিযোগ, এই ঘটনার পিছনে রয়েছে বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা। এর আগেও যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৃণমূলের পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছিল বলে তাঁরা অভিযোগ করেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *