Breaking News
Home / TRENDING / ‘ন্যাটো বহির্ভূত মিত্র’ তালিকা থেকে বাদ পাকিস্তান

‘ন্যাটো বহির্ভূত মিত্র’ তালিকা থেকে বাদ পাকিস্তান

ভাস্কর মান্না:

আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে কোণঠাসা করতে তৎপর হল ডোনাল্ড ট্রাম্প। এদিন পাকিস্তানকে ‘ন্যাটো বহির্ভূত মিত্র’ তালিকা থেকে বাদ দিতে মার্কিন কংগ্রেসে বিল পেশ করল রিপাবলিকান সদস্য অ্যান্টি বিগস।

মার্কিন কংগ্রেসের নিম্ন কক্ষ—হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের এই বিল পেশের ফলে ভবিষ্যতে কোনও আন্তর্জাতিক জোটে পাকিস্তানকে নিতে গেলে মার্কিন প্রেসিডেন্টের অনুমতির প্রয়োজন হবে। ফলে পাকিস্তানের ওপর কূটনৈতিক চাপ বাড়বে বলেই মনে করা হচ্ছে।

ক্ষমতায় এসেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের মতো করে সন্ত্রাস দমনে একাধিক পদক্ষেপ নিয়েছেন। উল্লেখ্য, পাকিস্তানকে তিই ‘সন্ত্রাসের ভূস্বর্গ’ও বলেন। এবার পাকিস্তানকে ‘ন্যাটো বহির্ভূত মিত্র’ তালিকা থেকে বাদ দেওয়ায় আন্তর্জাতিক স্তরে ইসলামাবাদ যে অস্বস্তিতে পড়বে তা বলা বাহুল্য।

ট্রাম্পের এই সিদ্ধান্তের পর প্রাক্তন পাক বিদেশমন্ত্রী হীনা রব্বানীর করা মন্তব্যে কাটা ঘায়ে নুনের ছিটে পড়েছে। হীনা বলেন, পাকিস্তান যতটা গুরুত্ব আমেরিকাকে দেয়, ততটা পাওয়ার যোগ্যতা তাদের নেই। পাকিস্তানের বরং প্রতিবেশী দেশ, যেমন ভারত, আফগানিস্তান, চিনের সঙ্গে সখ্যতা বাড়ানো উচিত। এরপর ইমরান খানের সরকারের সঙ্গে ট্রাম্পের দেশের সম্পর্কটা কোথায় দাঁড়ায় সেটাই এখন দেখার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *