ওয়েব ডেস্ক:
মেলা শুরুর আগের দিন কুম্ভ মেলায় বিধ্বংসী আগুন। আগুন লাগল দিগম্বর আখড়ায়। যেটি রয়েছে দিগম্বর ঘাটের কাছেই। একটি তাঁবুতে আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে ক্ষতিগ্রস্ত পাশের তাঁবুগুলিও। সব মিলিয়ে ১২টি তাঁবু আগুনের গ্রাসে চলে আসে। মেলার মাঠেই থাকা দমকল কর্মীরা দ্রুত কাজে লাগেন। এবং আগুন নিয়ন্ত্রণে আসে। গ্যাস সিলিন্ডার ফেটেই আগুন লেগেছে বলে মেলা প্রশাসনের প্রাথমিক অনুমান।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news