Breaking News
Home / TRENDING / নাগেশ্বর সরলেন, পিছোলো রাজীব কুমার মামলা

নাগেশ্বর সরলেন, পিছোলো রাজীব কুমার মামলা

নীল রায়:

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল রাজীব কুমার সংক্রান্ত মামলার শুনানি। বিচারপতি নাগেশ্বর রাও এই মামলা থেকে নিজেকে সরিয়ে নেওয়ায় মঙ্গলবার এই মামলার শুনানি মুলতুবি হয়ে যায় । বিচারপতি নাগেশ্বর রাও জানান, আগে একটি মামলায় পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী হিসাবে কাজ করেছিলেন তিনি। ফলস্বরূপ কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার রাজীব কুমারের মামলার শীর্ষ আদালতে গঠিত প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি রঞ্জিত খান্না ও বিচারপতি নাগেশ্বর রাওয়ের বেঞ্চ ভেঙে দেওয়া হয়। নতুন করে বিচারপতিদের বেঞ্চ গঠন হওয়ার পরই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে।

রাজীব কুমার সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি আগামী ২৭ ফেব্রুয়ারি। প্রসঙ্গত ৩ ফেব্রুয়ারি কলকাতা পুলিশের কমিশনারের বাড়িতে হানা দেয় সিবিআই। কিন্তু তাদের অভিযোগ, কলকাতা পুলিশ সেদিন তাদের হেনস্থা করে। এমন অভিযোগ নিয়েই দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়ছিল সিবিআইয়ের অধিকারিকরা। সঙ্গে আদালত অবমাননার অভিযোগও জানায় সিবিআই। সেই মামলায় সিবিআইকে রাজীব কুমারকে শিলংয়ে জেরার অনুমতি দিয়েছিল দেশের শীর্ষ আদালত। অপরদিকে কলকাতার পুলিশ কমিশনার সহ রাজ্য পুলিশের ডিজি, মুখ্যসচিবকে হলফনামা দায়ের করতে নির্দেশ দেওয়া হয়েছিল।

এদিন সেই মামলারই শুনানি ছিল। কিন্তু বিচারপতি নাগেশ্বর রাও সরে দাঁড়ানোয় শুনানির জন্য অপেক্ষা করতে হবে চলতি মাসের ২৭ তারিখ পর্যন্ত।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *