চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
এবার বেআইনি সম্পতির রাখার অভিযোগে পদত্যাগ করতে বাধ্য হলেন পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) এক ঘনিষ্ঠ সহযোগী। সোমবার রাতে তাঁর পদত্যাগের খবর প্রকাশ্যে আসে। পদত্যাগকারী ওই ব্যক্তির নাম লেফটেন্ট জেনারেল অসিম সালিম বাজওয়া। তিনি তথ্য ও সম্প্রচারের বিশেষ সহকারী ছিলেন। তবে পদত্যাগ করলেও তিনি পাক-চিন অর্থনৈটিক করিডোর কতৃপক্ষে সভাপতির দায়িত্ব পালন করবেন। তিনি টুইটারে জানিয়েছেন, “বিশেষ সহায়ক হিসাবে তার এই পদত্যাগ পত্র প্রধানমন্ত্রী নিজে অনুমোদন করেছেন”। তিনি আরো বলেছেন “তথ্য ও সম্প্রচারের এসএপিএমের অতিরিক্ত পোর্টফোলিও থেকে পদত্যাগ করার অনুরোধ করেছিলাম। প্রধানমন্ত্রী খুব দয়া করে আমার এই আবেদনটির অনুমোদন করেছেন”।
প্রসঙ্গত, ২৭ আগস্ট ফ্যাক্ট ফোকাস নামক স্থানীয় সাংবাদিকের দ্বারা পরিচালিত একটি ওয়েবসাইটে লেখা প্রকাশিত হয় বাজওয়ার পরিবার ১৩৩ টি আউটলেট,একটি পিৎজা ফ্র্যাঞ্চাইজি সহ চারটি দেশ জুড়ে মোট ৯৯ টি সংস্থা প্রতিষ্ঠা করেছিল। এই ওয়েবসাইটে আরও দাবি করা হয় যে তার স্ত্রী মোট ৮৬ টি কোম্পানির শেয়ার হোল্ডার যার মধ্যে ৭১টি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, সাতটি রয়েছে আরবে এবং চারটি রয়েছে কানাডাতে। যদিও এর জবাবে বাজওয়া টুইটারে জানিয়েছিলেন তার এবং তার পরিবারের বিরুদ্ধে করা এই অভিযোগগুলির কোন বাস্তব ভিত্তি নেই। যদিও এর আগে তিনি মিলিটারির পাবলিক রিলেশনের ডিরেক্টর জেনারেল ছিলেন এবং অবসর নেওয়ার পূর্বে পাকিস্তান সেনাবাহিনীর কমান্ডারের দায়িত্ব পালন করেছিলেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news