Breaking News
Home / TRENDING / ট্রায়ালে অসুস্থ স্বেচ্ছাসেবক ! বন্ধ হয়ে গেল জনসন অ্যান্ড জনসনের কোভিড ভ্যাকসিনের ট্রায়াল

ট্রায়ালে অসুস্থ স্বেচ্ছাসেবক ! বন্ধ হয়ে গেল জনসন অ্যান্ড জনসনের কোভিড ভ্যাকসিনের ট্রায়াল

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

ভ্যাকসিন পরীক্ষার ট্রায়ালে অংশগ্রহণকারী অসুস্থ হয়ে যাওয়ায় এবার ট্রায়াল বন্ধ করলো জনসন এন্ড জনসন। যতদূর জানা যাচ্ছে অসুস্থ ব্যক্তিটি ভ্যাকসিনের ট্রায়াল পরীক্ষায় প্রধান অংশগ্রহণকারী ছিলেন। আর তার এই হঠাৎ অসুস্থতার কারণেই ইউএস-এর সংস্থা জনসন এন্ড জনসনকে (Johnsen & Johnsen) কোভিড-১৯ ভ্যাক্সিনের (Covid-19 Vaccine) পরীক্ষা বন্ধ করে দিতে হলো। প্রসঙ্গত, গতকাল রাতেই জনসন এন্ড জনসন সংবাদমাধ্যমকে জানান “কোভিড১৯ ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়ালের যে পরীক্ষা হওয়ার কথা ছিল, তা আপাতত স্থগিত রাখা হচ্ছে, ভ্যাকসিন পরীক্ষায় অংশগ্রহণকারী ব্যক্তির হঠাৎ অসুস্থতার কারণে”। এছাড়াও তারা জানিয়েছেন “সমস্ত গাইডলাইন মেনেই অসুস্থ ব্যাক্তির শারীরিক অব্স্থার সমস্ত তথ্য রেকর্ড হিসাবে ‘ডাটা সেফটি মনিটারিং’-এ রাখা হচ্ছে সুরক্ষার জন্য”। প্রসঙ্গত গত মাসেই তারা জানিয়েছিলেন ৬০ হাজার ব্যক্তির মধ্যে ভ্যাকসিনের দ্বিতীয় পর্যায়ের যে পরীক্ষা করা হয়েছে তাতে ফলাফল দেখা গেছে এই ভ্যাকসিন কোভিড-১৯ এর বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম হয়েছে। এই বছরের শেষ অথবা ২১ সালের প্রথমেই ভ্যাকসিন পরীক্ষার অন্তিম ফলাফল প্রকাশ করা হবে।

প্রসঙ্গত যেকোন ভ্যাকসিন পরীক্ষার সময় এই ধরনের নানা সমস্যার সৃষ্টি হয়, আর এটি ভীষণই স্বাভাবিক কারণ ভ্যাকসিনের মধ্যে কোন খুঁত থাকলে তা সহজে ধরা পরে এবং তা পরিবর্তনও করা যায়। প্রসঙ্গত, এই একই সমস্যার সম্মুখীন হয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিন প্রস্তুতকারী দলকেও। এছাড়া মেক্সিকো সরকারও ‘হু’-এর এই ভ্যাকসিন তৈরির কর্মকান্ডে যোগদান করেছে এবং ১৫৯.৮৮ কোটি ডলার ভ্যাকসিন তৈরির কাজে ব্যায় করেছে। এ প্রসঙ্গে হু-এর এই গবেষনার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন বলেছেন “মোট ১৮০টি দেশ এই কর্মকাণ্ডে অংশ নিয়েছে। আমাদের লক্ষ্য হলো বিশ্বব্যাপী সকল ধনী-গরীব মানুষের মধ্যে সমানভাবে এই ভ্যাকসিন বিতরণ করা”।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *