Breaking News
Home / TRENDING / দেশবাসীর জন্য চোখে জল কিম-জং-উনের

দেশবাসীর জন্য চোখে জল কিম-জং-উনের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

উত্তর কোরিয়ার একচ্ছত্র অধিপতির চোখের জল ! এ যেন এক বিরল দৃশ্য। গত শনিবার উত্তর কোরিয়ায় ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির ৭৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সামরিক মহড়ায় সেনা সদস্যদের আত্মত্যাগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি এবং উত্তর কোরিয়াবাসির জীবন যাত্রার মান উন্নয়নে ব্যর্থ হওয়ার কারণে ক্ষমা চাওয়ার সময় চোখে জল আসে তার। প্রসঙ্গত, ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের থেকে প্রাপ্ত তথ্যে উত্তর কোরিয়ার একটি রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এই ফুটেজে কিম-জং-উনকে (Kim-Jong-Un) কাঁদতে দেখা যায়।

সম্প্রতি কোরিয়ায় বেশ কিছুদিন আগেই বিধ্বংসী ঝড় করোনা ভাইরাস মোকাবিলায় সেনা সদস্যদের কাজে তিনি আপ্লুত।
সেনাদের উদ্দেশ্যে দিন তাকে বলতে শোনা যায় দেশের একজন নাগরিকও কোরোনা ভাইরাসে আক্রান্ত না হওয়ায় তিনি সকলের কাছে কৃতজ্ঞ। তবে উত্তর কোরিয়ার এই দাবিকে বহুদিন থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া অস্বীকার করে আসছে। তিনি আরো বলেন “দেশের মানুষের জীবনে সংকটমোচনে আমার তৎপরতা কিংবা দায়িত্ববোধ কোনটাই যথেষ্ট ভাবে করা হয়নি। দেশের মানুষ এত কিছুর পরও যে আমার ওপর আস্থা এবং বিশ্বাস রেখেছেন এতেই আমি আপ্লুত”।

এই বক্তৃতা চলাকালীন উপস্থিত অনেক দর্শককেই চোখ মুছতে দেখা যায়। অবশ্য এই দেশে এই ধরণের অনুষ্ঠানে দর্শকদের চোখ মোছার দৃশ্য বিরল নয়। প্রসঙ্গত এই মুহূর্তে উত্তর কোরিয়ার অর্থনৈতিক অবস্থা সম্পূর্ণভাবে বিপর্যস্ত। এরই মধ্যে আবার করোনা মোকাবেলা করার জন্য দেশের সব ক’টি সীমান্তই প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে এরই মধ্যে আবার করোনা মোকাবিলা করার জন্য দেশের সবকটি সীমান্তই প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে মধ্যে তীব্র বিধ্বংসী ঝড় এই সমস্যাকে আরো বাড়িয়ে দিয়েছে। জাতিসংঘের হিসেব অনুযায়ী এই দেশে বর্তমানে ৪০ শতাংশ মানুষ বর্তমানে খাদ্য সংকটে ভুগছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *