Breaking News
Home / TRENDING / কাশ্মীরের আকাশে অস্ত্র সমেত পাক ড্রোন, গুলি করে নামালো বিএসএফ

কাশ্মীরের আকাশে অস্ত্র সমেত পাক ড্রোন, গুলি করে নামালো বিএসএফ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

জম্মু-কাশ্মীরের আকাশে ওড়া অস্ত্রশস্ত্র সমেত পাকিস্তানের একটি ড্রোনকে গুলি করে নামাল সীমান্তরক্ষী বাহিনী (BSF)। পাক ড্রোনটিকে কাঠুয়ার কাছে গুলি করে নামানো হয় বলে পুলিশ সূত্রের খবর। শনিবার ভোর পাঁচটা নাগাদ যখন এলাকায় টহল দিচ্ছিলেন বিএসএফ জওয়ানরা, সেই সময় আকাশে ওড়া পাক ড্রোনটি তখনই তাঁদের চোখে পড়ে। সেটি ভারতীয় এলাকার ২৫০ মিটার ভিতরে ঢুকে পড়েছিল বলে পুলিশ সূত্রের খবর। সঙ্গে সঙ্গে ড্রোনটি লক্ষ্য করে ৯ রাউন্ড গুলি চালান বিএসএফ জওয়ানরা।

ড্রোনটি থেকে একটি মার্কিন এম-৪ রাইফেল, দু’টি ম্যাগাজিন ও প্রচুর গোলা বারুদ উদ্ধার করা হয়েছে। যে জঙ্গির জন্য ওই অস্ত্র পাঠানো হয়েছিল, তার নামও জানা গিয়েছে। পাক ড্রোনের পে-লোডেই লেখা ছিল ওই জঙ্গির নাম। আলি ভাই। সে নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদের (Jaish-E-Muhammad) সদস্য। এর আগেও পাক ড্রোনের মাধ্যমে উপত্যকার জঙ্গিদের অস্ত্র সরবরাহের চেষ্টা চালানো হয় কুপওয়ারা, রজৌরি  ও জম্মু সেক্টরে। প্রতিবারই ড্রোনে অস্ত্র পাচারের চেষ্টা বানচাল করে দিয়েছে বিএসএফ। এবারও তার ব্যতিক্রম হয়নি।

লাদাখের (Ladakh) গালওয়ান উপত্যকায় চিনের সঙ্গে সীমান্ত সংঘাতের মধ্যেই জম্মু-কাশ্মীরে কড়া নজরদারি চালিয়ে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। গত ৪৮ ঘণ্টায় সেনাবাহিনীর গুলিতে জম্মু-কাশ্মীরে নিহত হয়েছে ৮ জন কুখ্যাত জঙ্গি। এই সময় জঙ্গিদের সহায়তা দিতে নতুন নতুন পন্থা অবলম্বন করছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই। কাশ্মীরে থাকার জঙ্গিদের হাতে অস্ত্রশস্ত্র বরাদ্দ করতেই ড্রোনের মাধ্যমে তা পাঠানোর চেষ্টা হচ্ছিল। কিন্তু বিএসএফের নজরে পড়ে যাওয়ায় এ যাত্রায়ও ট্রেনে করে অস্ত্রপাচারের কৌশল বানচাল হয়ে গেল। সেনাবাহিনীর গোয়েন্দারা জানার চেষ্টা করছে, আর অন্য কোন উপায় জম্মু-কাশ্মীরে থাকা সক্রিয় জঙ্গিদের হাতে অস্ত্রশস্ত্র পৌঁছে দিতে চাইছে পাকিস্তান।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *