চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকাকে খুন করল প্রেমিক। শনিবার সাতসকালে রিজেন্ট পার্ক থানা (Regent Park) আনন্দ পল্লিতে বাড়িতে চড়াও হয়ে তরুণীকে গুলি করে খুন করে তাঁর প্রেমিক। সম্পর্কে টানাপোড়েনের জেরে প্রাক্তন প্রেমিকের হাতে খুন বলে দাবি পুলিশের। মৃতের নাম প্রিয়ঙ্কা পুরকায়েত। বছর কুড়ির ওই তরুণী দক্ষিণ কলকাতার উমেন ক্রিশ্চিয়ান কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। স্থানীয় সূত্রে খবর, প্রতিবেশী যুবক জয়ন্ত হালদারের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তরুণীর। মৃতের আত্মীয়দের দাবি, জয়ন্ত বিবাহিত ও তাঁর স্ত্রী সন্তানসম্ভবা বলে জানার পর সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান প্রিয়ঙ্কা।
এরপর থেকেই তাঁদের মধ্যে তিক্ততা বাড়ে। প্রেমে প্রত্যাখ্যানের আক্রোশ থেকেই ওই যুবক এদিন সকাল ৮টা নাগাদ বাড়িতে চড়াও হয়ে প্রাক্তন প্রেমিকাকে গুলি করে খুন করেন বলে অভিযোগ। ঘটনার পর থেকেই পলাতক ওই যুবক। ঘটনাস্থলে রিজেন্ট পার্ক থানার পুলিশ। এমন খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। প্রেমে ব্যর্থ হওয়া ছাড়া কোন টেশনে আর কি কারণ রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news