Breaking News
Home / TRENDING / ১০৫ দিন পর জামিন পেলেন চিদম্বরম

১০৫ দিন পর জামিন পেলেন চিদম্বরম

নীল রায়।

অবশেষে ‌জামিন পেলেন পি. চিদম্বরম ( P. Chidambra)। আর্থিক দুর্নীতি মামলায় জামিন পেলেন তিনি। বুধবার তাঁকে শর্তাধীন জামিন দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ১০৫ দিন পর তিহাড় থেকে জামিনে মুক্ত হতে চলেছেন দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী। জামিন পেলেও বেশ কয়েকটি শর্ত দেওয়া হয়েছে চিদম্বরমকে। কোনও অবস্থায় তিনি দেশের বাইরে যেতে পারবেন না। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলে সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার কাছে উপস্থিত হওয়া বাধ্যতামূলক।

আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় প্রথমে চিদমম্বরমকে দিল্লির বাসভবনে ফিল্মি কায়দায় গ্রেফতার করে সিবিআই। ওই মামলায় গত ২২ অক্টোবর জামিন পেয়েছিলেন তিনি। কিন্তু, এর মাঝেই গত ১৬ অক্টোবর তাঁকে ফের গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাই ওই জামিনে মুক্তি সম্ভব হয়নি তাঁর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *