Breaking News
Home / TRENDING / শিয়রে পৌর ভোট ! শোভন-বৈশাখীর সঙ্গে যোগাযোগ শুরু বিজেপির

শিয়রে পৌর ভোট ! শোভন-বৈশাখীর সঙ্গে যোগাযোগ শুরু বিজেপির

নীল রায়।

শোভন চট্টোপাধ্যায় (Shovan Chatterji) ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে (Boishakhi Banerjee) ধরে রাখতে সক্রিয় হল গেরুয়া শিবির ! সম্প্রতি রাজ্যের বিধানসভার উপনির্বাচনের পর্যদুস্ত হয়েছে বিজেপি (BJP)। আর আগামী কয়েক মাসের ব্যবধানে রাজ্যের ১০৭টি পুরসভার নির্বাচন। লোকসভা ভোট পরবর্তী সময়ে রাজ্য বিজেপি নেতৃত্বের মধ্যে যে আত্মবিশ্বাস দেখা গিয়েছিল, উপনির্বাচনের হারের পর তাতে জোর ধাক্কা লেগেছে। এমতাবস্থায় পুর নির্বাচনে ঘুরে দাঁড়াতে মরিয়া তাঁরা। ১০৭টি পৌর নির্বাচনের মধ্যে রয়েছে কলকাতা পৌর নিগমও। তাই আবারও বিজেপির শীর্ষ নেতৃত্ব যোগাযোগ শুরু করেছে শোভন-বৈশাখী সঙ্গে।

ঘনিষ্ঠ মহলে, ফোন প্রাপ্তির কথা স্বীকার করে নিয়েছেন কলকাতা প্রাক্তন মেয়র ও তাঁর বান্ধবী। কিন্তু আদৌ তাঁরা গেরুয়া শিবিরের ডাকে সাড়া দেবেন কিনা তা নিয়ে এখন বড়সড় প্রশ্ন রয়েছে। কারণ ১৪ আগস্ট দিল্লিতে বিজেপিতে যোগদানের পর যে সমস্ত ঘটনা ঘটেছে, তাতে বেজায় ক্ষুব্ধ শোভন-বৈশাখী। আচমকা গেরুয়া শিবির তাদের নিয়ে নরম ভাব দেখালেও এখনই কোনও সিদ্ধান্ত নিতে নারাজ এই জুটি।

ভাইফোঁটার দিন কালীঘাটে গিয়ে মুখ্যমন্ত্রী থেকে ভাইফোঁটা নিয়ে আসার পর অনেকেই ধরে নিয়েছিলেন শোভনের ‘ঘর ওয়াপসি’ কেবলমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু সেই রণেভঙ্গ দিয়েছে শোভনের মোবাইল থেকে তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে করা কয়েকটি মেসেজ। যার জেরে বেজায় ক্ষুব্ধ স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আপাতত তৃণমূলে (TMC) শোভনের প্রত্যাবর্তন খানিকটা থমকে গিয়েছে।

অন্যদিকে, কলকাতা পৌর নিগমের ভোটের শোভন কতটা কার্যকরী হতে পারে তা ভালোই বুঝে যে বিজেপি নেতৃত্ব। তাই আবারও যেনতেন প্রকারেণ শোভন চট্টোপাধ্যায়কে ফিরে পেতে চাইছে তাঁরা। কিন্তু শোভন-বৈশাখী কি আদৌ বিজেপিতে ফিরবেন? এমন প্রশ্নে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি তাদের !

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *