ওয়েব ডেস্ক:
চিদাম্বরমকে নিজেদের হেফাজতে নিতে শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করল ইডি ও সিবিআই। এর অর্থ, ক্যাবিয়েট আবেদনকারীর মতামত না শুনে কোনওরকম রায় দিতে পারবে না। এদিকে গতকালকের দিল্লি হাইকোর্টের মতোই আজ শীর্ষ আদালতেও ধাক্কা খান প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম। বুধবার বিচারপতি রামান্নার এজলাসে চিদাম্বরমের ‘স্পেশাল লিভ পিটিশনের’ মামলা ওঠে, যা দ্রুত পাঠিয়ে দেওয়া হয় প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের এজলাসে। এরফলে কংগ্রেস নেতাকে হেফাজতে নিতে অনেকটাই সময় পেয়ে গেল তদন্তকারীরা। অন্যদিকে হেবিওয়েট ‘মক্কেলে’র গ্রেফতারি রুখতে সুপ্রিম কোর্টে হন্যে হয়ে পড়ে রয়েছেন চিদাম্বরমের আইনজীবী টিম—কপিল সিব্বল, সলমন খুরশিদ ও অভিষেক মনু সিঙ্ঘভি।
উল্লেখ্য, রামজন্মভূমি মামলা নিয়ে ব্যস্ত রয়েছেন বিচারপতি রঞ্জন গগৈ। উদ্ভুত পরিস্থিতিতে কবে, কখন শুনানি হবে চিদাম্বরমের মামলাটির তা ঠিক করবেন প্রধান বিচারপতি স্বয়ং। সব মিলিয়ে আজ প্রধান বিচারপতির এজলাসে মামলার আর্জিটুকুও জানাতে পারেননি চিদাম্বরমের আইনজীবীরা। শীর্ষ আদালত সূত্রে খবর, দুপুর একটার আগে শুনানির কোনও সম্ভবনা নেই।
প্রসঙ্গত, গককাল দিল্লি হাইকোর্টের রায়ের পর আইএনএক্স মিডিয়া কাণ্ডে গ্রেফতারি এড়ানো কঠিন হয়ে পড়ে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের। প্রাক্তন অর্থমন্ত্রীকে হেফাজতে নিতে মরিয়া হয়ে ওঠে সিবিআই’ও। দফায় দফায় চিদাম্বরমের বাড়িতে হানা দেন সিবিআই আধিকারিকরা। এদিকে চিদাম্বরমের বিরুদ্ধে লুক আউট নোটিসও জারি করেছে ইডি ও সিবিআই। অর্থাৎ কোনওভাবেই দেশ ছাড়তে পারবেন না চিদাম্বরম। এদিকে আজই শীর্ষ আদালতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর হয়ে ময়দানে নামেন সলমন খুরশিদ, কপিল সিব্বাল এবং অভিষেক মনু সিঙ্ঘভির মতো দুঁদে আইনজীবীরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news