Breaking News
Home / TRENDING / গুজব রুখতে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও আধার, আবেদন সুপ্রিমকোর্টে

গুজব রুখতে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও আধার, আবেদন সুপ্রিমকোর্টে

ওয়েব ডেস্ক:

ফেসবুক, হোয়াটঅ্যাপের মত সোশ্যাল মিডিয়া অ্যাপে গুজব ও উস্কানিমূলক খবর রুখতে আধর বাধ্যকতামূলক করার জন্য সুপ্রিমকোর্টে আর্জি জানালেন অ্যাটর্নি জেনারেল কে কে বেনুগোপাল। জাতীয় স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করেন তিনি। তার দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে দিন দিন অপরাধের মাত্রা বাড়ছে‌। এমনকি গুজব ও উস্কানিমূলক খবরও ছড়ানো হচ্ছে। ফলে সহজেই হিংসার ঘটনা ঘটছে। তাই তিনি সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানিয়েছেন যে সোশ্যাল অ্যাকাউন্টগুলির সঙ্গে আধার কার্ড যুক্ত করা হোক।

এদিন বেনুগোপাল বলেন, ‘ব্লু হোয়েলের মতো মারাত্মক গেম ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। কারা এর পেছনে আছে, তার কোনও হদিশই নেই কারও কাছে।’ তাঁর মতে, পরিস্থিতির মোকাবিলায় প্রতিটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা উচিত সরকারের। বেনুগোপাল মনে করেন, আধার কার্ডের সঙ্গে যোগ করা উচিত প্রতিটি ব্যক্তির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। আধার কার্ডের সঙ্গে সোশ্যাল মিডিয়া যুক্ত করা হলে কমবে ফেক অ্যাকাউন্টের সংখ্যা। এর পাশাপাশি প্রতিটি মেসেজের প্রেরক কে, তার তথ্য থাকবে সরকারের কাছে।

ফেসবুক, হোয়াটসঅ্যাপের সিনিয়র আইনজীবী মুকুল রহতোগি ও কপিল সিব্বল এই বিষয়ে বলেন, এটা আন্তর্জাতিক বিষয়। এটা দেশের নীতির সঙ্গে যুক্ত ব্যাপার। কেন্দ্রীয় সরকার কোনও সিদ্ধান্ত না নিলে হাইকোর্ট মত দিতে পারে না। তাঁরা আরও বলেন,’বিষয়টি নিয়ে ইতিমধ্যেই চিন্তাভাবনা করছে কেন্দ্র। মাদ্রাস হাইকোর্টের রায়ের আগে এনিয়ে নীতিমালা তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *