Breaking News
Home / TRENDING / বৃহত্তম উভচর বিমান তৈরী করে তাক লাগাল চিন

বৃহত্তম উভচর বিমান তৈরী করে তাক লাগাল চিন

ওয়েব ডেস্ক: বিশ্বকে তাক লাগিয়ে সবচেয়ে বড় উভচর বিমান তৈরি করে ফেলল চিন। এই বিমান সমানভাবে জল এবং স্থলে চলতে পারে। যে কোনও মুহূর্তে বিপর্যয় এবং জঙ্গলের আগুন নেভানোর কাছে এই বিমানকে ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে। বিমান প্রস্তুতকারী সংস্থার দাবি, এটা এই মূহুর্তে বিশ্বের সবথেকে বড় বিমান।
বেজিংয়ের অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়না (এভিআইসি) বিমানটিকে প্রকাশ্যে আনলে, বিশালাকার বিমান দেখে রীতিমত স্তম্ভিত হয়ে যায় অনেকেই। সংবাদ মাধ্যম শিনহুয়া জানিয়েছে, চিনের গুয়াংডং প্রদেশের ঝাওহাই নগরে এজি৬০০ নামের এই বিমানটিকে প্রকাশ্যে আনা হয়। এজি৬০০ বিমান আকারে প্রায় বোয়িং ৭৩৭’এর সমান এবং এটি একভাবে সর্বোচ্চ সাড়ে হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে।
জল থেকে ওঠা-নামা করতে পারে বিশ্বে এমন যে সব বিমান বানানো হয়েছে তার মধ্যে এজি ৬০০-ই সবচেয়ে বড়। এই বিমান নির্মাণকে চিনা বিমান শিল্পের জন্য উল্লেখযোগ্য সাফল্য হিসেবে তুলে ধরা হচ্ছে। সাগর সম্পদ অনুসন্ধান, পরিবেশ সংক্রান্ত নজরদারি এবং পরিবহনের ক্ষেত্রে এ বিমান ব্যবহার করা যবে বলেও জানিয়েছে শিনহুয়া।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *