ওয়বে ডেস্ক:
আইএনএক্স মিডিয়া দুর্নীতিকাণ্ড মামলার পরবর্তি শুনানি সোমবার। ফলে আগামী ২৬ অগাস্ট পর্যন্ত সিবিআই হেফাজতে থাকতে হবে কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমকে। তবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, সোমবার পর্যন্ত চিদাম্বরমকে গ্রেফতার করা যাবে না।
শুক্রবারের শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা যুক্তি দেন, হাওলার মাধ্যমে আইএনএক্স মিডিয়ার টাকা আনা হয়েছিল। তিনি আরও জানান, বিভিন্ন ডিজিটাল ডকুমেন্ট, ই-মেইল থেকেই এমন প্রমাণ মিলেছে। এইসঙ্গে উল্লেখ্য করেন, বিদেশে চিদম্বরমের কমপক্ষে ১০টি সম্পত্তি ও ১৭টি ব্যাঙ্ক অ্যাকউন্ট রয়েছে। প্রসঙ্গত, সোমবারই চিদাম্বরমের সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। একইদিনে তাঁর গ্রেফতারি বিষয়ে শুনানি হবে শীর্ষ আদালতে।
আবেদন তালিকাভুক্ত না হওয়ায় গত ২১ অগাস্ট প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর আবেদনের শুনানি হয়নি সুপ্রিম কোর্টে। ওইদিন রাতে দক্ষিণ দিল্লির তাঁর বাড়ি থেকে চিদম্বরমকে গ্রেফতার করে সিবিআই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news