Breaking News
Home / TRENDING / “দিল্লি জিতলে শাহীনবাগকে ওরা জালিয়ানওয়ালাবাগ বানিয়ে দেবে।” বললেন ওয়াইসি

“দিল্লি জিতলে শাহীনবাগকে ওরা জালিয়ানওয়ালাবাগ বানিয়ে দেবে।” বললেন ওয়াইসি

নিজস্ব প্রতিনিধি।

দিল্লিতে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে শাহিনবাগকে ওঁরা জালিয়ানওয়ালা বাগ বানিয়ে দেবে। আইএমআইএম-এর নেতা আসাউদ্দিন ওয়াইসি (Asauddin Owaishi) একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এমনই আশঙ্কা ব্যক্ত করলেন। তাঁর মতে কোনও মতে যদি দিল্লি ভোটে জিতে যায় বিজেপি, তাহলে তারা সবরকম চেষ্টা করবে শাহিনবাগের জনতাকে ছত্রভঙ্গ করে দেওয়ার। তিনি বলেন, বিজেপি পরিকল্পনা করছে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর। কিছুদিন আগে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর সাধারণ মানুষকে প্ররোচনা দিয়েছিলেন এঁদের ওপর গুলি চালাতে। এক জনসভায় তিনি ইঙ্গিত দেন যে বিজেপির দৃষ্টিতে যাঁরা দেশদ্রোহী তাঁদের কী করা হবে। ক্ষমতায় এলে সেই কথাই কাজে পরিণত করবে বিজেপি।

দেশের রাজনীতি এখন সরগরম দিল্লি ভোট নিয়ে। ভোটে জিততে সব দলেরই তুরুপের তাস শাহিনবাগ। কেজরিওয়াল থেকে মোদী সবারই নির্বাচনী প্রচারে উঠে আসছে শাহিনবাগ প্রসঙ্গ। এরই মধ্যে ওয়াইসি এদিন বলেন, সরকারের পরিষ্কার বলে দেওয়া উচিত ২০২৪ পর্যন্ত এনআরসি লাগু হবে না। মোদীর চাল বোঝা খুব কঠিন নয়। হিটলারও ক্ষমতায় আসার পর দুইবার জনগনণা করেছিল। তারপর ইহুদিদের ধরে ধরে গ্যাস চেম্বারে পাঠিয়েছে। এখনও সতর্ক না হলে মুসলমানদের দশা ইহুদিদের মত হবে বলে মনে করেন তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *