Breaking News
Home / TRENDING / চীনা ভাইরাসের সাইড এফেক্ট, মোদির রাজ্যে মহাবিপদ

চীনা ভাইরাসের সাইড এফেক্ট, মোদির রাজ্যে মহাবিপদ

নিজস্ব প্রতিনিধি।

মোদির রাজ্যে ঘনিয়ে উঠল দুশ্চিন্তার কালো মেঘ। কারন?

কারণ সেই করোনা ভাইরাস (Karona Virus)। না, আক্রান্তের কোনও খবর নেই। গুজরাটে ভাইরাস হানা দিয়েছে অন্য ভাবে। সেখানকার বিখ্যাত হীরের দ্যুতিতে পড়েছে মারণ রোগের ছায়া।
কিভাবে?

গুজরাটের (Gujrat) সুরাত থেকে প্রতি বছর ৫০ হাজার কোটি টাকার হীরে পাড়ি দেয় হংকংয়ে। করোনা ভাইরাসের আতঙ্কে হংকংয়ে এখন অনির্দিষ্ট কালের জন্য বনধ। বন্ধ বাণিজ্য। সুরাতের গুজরাটি হীরে ব্যবসায়ীরা, যাঁদের অফিস রয়েছে হংকংয়ে, তাঁরা এখন অফিসে তালা দিয়ে দেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন। ফেব্রুয়ারি-মার্চ মাসেই হীরের হাটে ক্ষতি হবে ৮ হাজার কোটি টাকার। বিশেষজ্ঞরা এমন হিসেবই দিচ্ছেন। এরকম অবস্থা চলতে থাকলে বড় ক্ষতির মুখে পড়বে সুরাতের হীরের ব্যবসায়ীরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *