Breaking News
Home / TRENDING / মমতার আক্রমণের জবাব দিয়ে ওয়াইসির দাবি, “বাংলার মুসলমানদের অবস্থা সবচেয়ে খারাপ !”

মমতার আক্রমণের জবাব দিয়ে ওয়াইসির দাবি, “বাংলার মুসলমানদের অবস্থা সবচেয়ে খারাপ !”

নীল রায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের জবাব দিলেন আসাউদ্দিন ওয়াইসি (Asauddin Owaisi)। মঙ্গলবার ‌টুইট করে ওয়েইসি লেখেন, “মানবসম্পদ উন্নয়নের মাপকাঠি অনুযায়ী বাংলার মুসলমানদের অবস্থা সবচেয়ে খারাপ, এটা বলা কোনও ধর্মীয় উগ্রতা নয়।” টুইটে তিনি আরও লেখেন, “হায়দরাবাদ থেকে আসা লোকজন নিয়ে দিদি যদি এতই উদ্বিগ্ন হন, তাহলে বাংলায় ৪২টির মধ্যে ১৮টি লোকসভা আসন বিজেপি জিতল কী করে?”

প্রসঙ্গত, সোমবার কোচবিহারের রাজনৈতিক সভায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “ওরা বিজেপির কাছে টাকা নেয়। সংখ্যালঘুরা ভুল করবেন না। ওদের বাড়ি হায়দরবাদে। এখানে নয়।” এদিন তারই জবাব দেন আসাউদ্দিন ওয়াইসি। চুপিসাড়ে বাংলার রাজনীতিতে প্রবেশ করতে চাইছে ওয়াইসির ‘মিম’। ‘মিমে’র রাজনীতি মূলত দেশের সংখ্যালঘু মুসলিমদের কেন্দ্র করে। সম্প্রতি বিহারের কিষানগঞ্জ বিধানসভার উপনির্বাচনের জয় পেয়েছে মিম। এখন তাদের লক্ষ্য পশ্চিমবঙ্গ।

কোচবিহারের সভা থেকে মুখ্যমন্ত্রী নাম না করে ‘মিম’কে আক্রমণ করেন। রাজনৈতিক মহলের মতে, রাজ্যের হিন্দু ভোটের সিংহভাগে থাবা বসিয়েছে বিজেপি। এমতাবস্তায় তৃণমূলের (TMC) একমাত্র ভরসা রাজ্যের সংখ্যালঘু ভোট। ওয়াইসির ‘মিম’ (MIM) যদি বাংলায় প্রবেশ করে, তবে স্বাভাবিকভাবেই তাদের টার্গেট হবে মুসলিম সম্প্রদায়। তাই মিমের আগমনে সংখ্যালঘু ভোট হাতছাড়া হওয়ার প্রমাদ গুনছেন তৃণমূল নেত্রী। তাই কোচবিহারের রাজনৈতিক সমাবেশ থেকে নাম না করে আসাউদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন দলকে আক্রমণ করলেন মমতা। অবশ্য পাল্টা আক্রমণ করে আসাউদ্দিন ওয়াইসিও নিজের মনোভাব স্পষ্ট করে দিয়েছেন।

একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য যেমন পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলমানদের পিছিয়ে পড়ার অভিযোগ করেছেন ওয়াইসি। তেমনই এ রাজ্যে বিজেপির (BJP) উত্থান নিয়েও তাঁর উদ্দেশ ছুঁড়ে দিয়েছেন তীব্র কটাক্ষ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *