Breaking News
Home / TRENDING / ইউনিফর্ম পরে না আসায় শাস্তি স্বরূপ পড়ুয়াদের নগ্ন করে ক্লাস করাল স্কুল!

ইউনিফর্ম পরে না আসায় শাস্তি স্বরূপ পড়ুয়াদের নগ্ন করে ক্লাস করাল স্কুল!

ওয়েব ডেস্ক:

সভ্যতার শিক্ষা দেওয়া শিক্ষকরা স্কুলের ইউনিফর্ম পরে না আসায় পড়ুয়াদের ‘প্যান্ট খুলিয়ে নগ্ন করে’ ক্লাস করালো। মারাত্মক অভিযোগ উঠল বীরভূমের বোলপুরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এমনকী অভিযোগ, এরপর নগ্ন অবস্থাতেই পড়ুয়াদের বাড়ি পাঠানো হয়। এমন ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযুক্ত স্কুলের প্রিন্সিপ্যালকে সরানোর দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা।

ঘটনাটি গতকাল ঘটে বলে জানা গিয়েছে। বোলপুরের একটি ইংরেজি মাধ্যম স্কুলে প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত প্রায় তিরিশজন পড়ুয়াকে নগ্ন করে ক্লাস করায় শিক্ষকরা। শাস্তি হিসেবে সারাদিন এভাবেই স্কুলে করতে হয় তাদের। এরপর ওভাবেই বাড়ি পাঠানো হয়। স্কুল কর্তৃপক্ষের দাবি, পড়ুয়ারা স্কুলের ইউনিফর্মের বদলে ‘ভুল পোষাক’ পরে এসেছিল। তার জন্য এই শাস্তি? চমকে যান অভিভাবকেরা। ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রাও।

গতকালই শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ করেন অভিভাবকরা। এইসঙ্গে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। উপায় না দেখে ‘মিটমাট’-এর পথ বাছে ভুল। শেষে শান্তিনিকেতন থানায় গিয়ে ক্ষমা চান প্রিন্সিপ্য়াল নিজে।

তথাপি আজ সকাল থেকে নতুন করে স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা। তাঁদের দাবি, ঘটনার দায় নিয়ে প্রিন্সিপ্যাল সরে যেতে হবে। এরপর চাপে পড়ে স্কুল কর্তৃপক্ষও ভুল স্বীকার করে। যদিও ক্ষোভ সম্পূর্ণত প্রশমিত হয়নি এখনও।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *