ওয়েব ডেস্ক:
সাম্প্রতিক অতীতে শহরে একাধিক সেতু বিপর্যয় ঘটেছে। দুর্ঘটনায় ঘটেছে প্রাণহানীও। তাৎক্ষণিক ব্যবস্থা হলেও সেতু রক্ষণাবেক্ষণের কাজ তেমন এগোয়নি। নতুন করে উল্টোডাঙা উড়ালপুলের বড়সড় ফাটল ধরা পড়ায় এবার রাজ্যের সেতুগুলির সাস্থ্য পরীক্ষায় বিশেষ পদক্ষেপ নিল রাজ্য সরকার। এক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে ব্রিজ ইন্সপেকশন ও মনিটারিং সেলে ২১ জন ইঞ্জিনিয়ারকে। এবার থেকে তাঁরা নিয়ম করে প্রত্যেকটি সেতুর স্বাস্থ্য পরীক্ষা করবে। এই টিমের মাথায় থাকবে পিডাব্লুডি’র চিফ ইঞ্জিনিয়ার হেডকোয়াটার।
পূর্ত দফতর সূত্রে খবর, এছাড়াও ই বিশেষজ্ঞ দলে থাকবেন ৪ জন সুপারেন্টেড ইঞ্জিনিয়ার, ৩ জন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ১৪ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। পরিসংখ্যান অনুযায়ী পিডাব্লুডি’র ১৭৪৯ টি ব্রিজ রয়েছে। এর মধ্যে ৭৩৮ টি ব্রিজের স্বাস্থ্যের অবস্থা খারাপ। বিপদজ্জনক সেতুর সংখ্যা ৯৫ টি। এরমধ্যে বীরভূমের ১৫ টি, নদিয়ার ৭টি, পূর্ব বর্ধমানের ৯ টি, জলপাইগুড়ির ৯ টি, হুগলির ৮ টি, পুরুলিয়ায় ১ টি ব্রিজ রয়েছে।
কার্যত প্রাণের মায়া ত্যাগ করে এইসব ব্রিজ ব্যবহার করেন জেলার মানুষ। এবার কি সুদিন ফিরবে? নাকি ঘোষণাই সার হবে! সময় দেবে সেই উত্তর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news