Breaking News
Home / TRENDING / ময়দানে বিজেপি, ইস্ট-মোহন কর্তাদের সঙ্গে বৈঠক বিজয়বর্গীর

ময়দানে বিজেপি, ইস্ট-মোহন কর্তাদের সঙ্গে বৈঠক বিজয়বর্গীর

জয় ঘোষ:

কলকাতা: এবার ময়দানেও গেরুয়া ছোঁয়া। হিন্দুস্থান ক্লাবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান কর্তাদের সঙ্গে বৈঠক করলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়।

প্রসঙ্গত, আইএসএল ও আইলিগ নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে। কার্যত আইএসএলকে দেশের এক নাম্বার লিগ ঘোষণা করা হয়েছে। ঐতিহ্যবাহি আইলিগের ক্লাবগুলি যা মেনে নিতে পারেনি। এরপরই ইস্টবেঙ্গল ও মোহনবাগানের ক্লাব কর্তারা চিঠি দেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তারপরই আজ কৈলাস বিজয়বর্গীয় বৈঠক করলেন ইস্টবেঙ্গল ও মোহনবাগান কর্তাদের সঙ্গে।

এদিনের বিজয়বর্গীয়র সঙ্গে বৈঠকে ছিলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তণ গোলকিপার তথা বিজেপি নেতা কল্যান চৌবে, ইস্টবেঙ্গল এফসির চেয়ারম্যান অজিত আইজ্যাক, মোহনবাগানের দুই শীর্ষ কর্তা দেবাশিস দত্ত ও সৃঞ্জয় বোস।

পরে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় বলেন, ‘আমার সঙ্গে আজ ইস্টবেঙ্গল ও মোহনবাগানের ক্লাবকর্তারা দেখা করেছেন। তাদের সমস্যাগুলো আমি শুনেছি। আইএসএল ও আইলিগের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এই দুই লিগের মধ্যে একটা জটিলতাও তৈরি হয়েছে। দুই ক্লাব কর্তা যে সমস্যগুলি কথা জানিয়েছেন সেই বিষয়গুলি নিয়ে আমি প্রধানমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রীর সঙ্গে কথা বলব। এই সমস্যা দ্রুত সমাধান করব।’

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *