নিজস্ব সংবাদদাতাঃ
ভয়ঙ্কর বন্যা থেকে সবে মুক্তি পেয়েছে কেরল। এখনও বহু জায়গায় উদ্ধার কাজ চলছে। এরই মধ্যে ঘরে ফিরতে শুরু করেছেন সে রাজ্যের কোনও কোনও অংশের মানুষ।
বৃহস্পতিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই ভিজয়ন জানালেন, এখনও অবধি ৩০৫টি ত্রাণ শিবিরের ৫৯,২৯৬ জনকে ঘরে ফেরাতে সক্ষম হয়েছে সরকার। তিনি আরও জানান, বন্যা কবলিতদের পুনর্বাসনের জন্যে বিভিন্ন মাধ্যমে ২৮ আগস্ট অবধি ৭৩৮ কোটি টাকা প্রদান করা হয়েছে মুখ্যমন্ত্রী ত্রান তহবিলে। তাঁর মতে যে সব অঞ্চলে ধ্বস নেমেছে সেখানে পুনর্বাসনের কাজ করাটাই সবচেয়ে কঠিন।
মুখ্যমন্ত্রী আরও জানান, সর্বমোট ৪৩৮জন মানুষের মৃত্যু হয়েছে নজিরবিহীন প্রাকৃতিক দুর্যোগে। গত ৯ আগস্ট থেকে রাজ্যে বৃষ্টি হয়েছিল ১৫.৩৫২.২ মিলিমিটার। যা স্বাভাবিকের চেয়ে তিন গুণ বেশি। ভিজয়ন স্পষ্টত বলেন, বহু বাঁধ ভেসে যাওয়ায়, ধ্বস নামায় সাধারণ মানুষের ঘরবাড়ি ধুয়েমুছে গেছে। হাজার হাজার মানুষ গৃহহীণ হয়ে পড়েছেন। বহু নথিপত্র সহ অফিস ভেসে গেছে বন্যায়। অনেক জায়গায় মানচিত্র বদলে গেছে। তাঁর মতে, কেরল শতাব্দীর ভয়ঙ্করতম দুর্যোগের মধ্যে দিয়ে গেল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news