নিজস্ব সংবাদদাতা
পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত আরজেডি নেতা লালু প্রসাদ যাদব বৃহস্পতিবার রাঁচিতে সিবিআই কোর্টের সামনে আত্মসমর্পণ করেন । হাইকোর্টের তরফে লালুকে ৩০ অগস্টের মধ্যে সিবিআই আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। সেইমতো আজ আত্মসমর্পণ করলেন তিনি। গত বছর ডিসেম্বরে পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত হওয়ার পরই অসুস্থ লালু প্রসাদ যাদবকে প্রথমে রাঁচিতে পরে দিল্লির এইমসে নিয়ে আসা হয়। কয়েক সপ্তাহ মুম্বইয়ের হাসপাতালেও ভর্তি ছিলেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news