Breaking News
Home / TRENDING / অসমে বিষ মদ খেয়ে মৃত শতাধিক

অসমে বিষ মদ খেয়ে মৃত শতাধিক

ওয়েব ডেক্স

অসমে বিষ মদ খেয়ে মৃত্যু হল ১১৪ জনের। মদে অতিরিক্ত পরিমাণ বিষাক্ত অ্যালকোহল থাকার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। সংবাদ সংস্থা পিটিআই জানায়,  ৩০০ জনের বেশি অসুস্থ মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও ৪৮ জন মানুষের অবস্থা আশঙকাজনক। দ্রুত সহকারে তাদের চিকিৎসা চলছে। দুটি পৃথক তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

শনিবার অসমের উত্তরাঞ্চলের দুটি জেলা গোলাঘাট ও জোড়াহাটে চা বাগান এলাকায় বিষ মদ পান করে আক্রান্ত হন বিপুল সংখ্যক মানুষ। মুহূর্তের মধ্যে মারা যান শতাধিক মানুষ। যার ফলে অসমের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে। এই ঘটনার পরেই এক প্রেস বিবৃতি দিয়ে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানান,  উচ্চপর্যায়ের তদন্তের জন্য এক কমিশনারকে নিযুক্ত করা হয়েছে। দোষীদের চিহ্নিত করে ৩০ দিনের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা পিটিআইকে জানায়, “মৃত্যুর সংখ্যা ও ভর্তি সংখ্যা মিনিটে মিনিটে বাড়ছে। মেডিকেল শিক্ষার প্রধান অনুপ বার্মানের নেতৃত্বে চিকিৎসা চলছে।  এছাড়া ডিব্রুগড়, সনিৎপুর, তেজপুর থেকে ডাক্তার আনা হচ্ছে ২৪ ঘন্টা পরিষেবা দেওয়ার জন্য। তিনি আরও জানান অপরাধীদের কঠোরতম শাস্তি দেওয়া হবে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *