Breaking News
Home / TRENDING / দিলীপ ঘোষকে শঙ্কুর বার্তা, জানুন ক্লিক করে

দিলীপ ঘোষকে শঙ্কুর বার্তা, জানুন ক্লিক করে

নিজস্ব প্রতিনিধি :

শঙ্কুদেব পণ্ডা বিজেপিতে যোগ দেওয়ার দিনেই বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেছিলেন শঙ্কু কেমন নেতা তিনি জানেন না। তৃণমূল ছাত্রপরিষদের প্রাক্তন সভাপতি শঙ্কুদেবের দলে যোগ দেওয়া নিয়ে এমন মন্তব্যে বিজেপির অন্দরেই বিতর্কের অবতারণা হয়েছিল। প্রশ্ন উঠেছিল দলের কেন্দ্রীয় নেতৃত্ব যখন শঙ্কুকে দলের কেন্দ্রীয় দফতরে গুরুত্বের সঙ্গে বরণ করে নিচ্ছেন তখন রাজ্য সভাপতির এমন মন্তব্য সমীচীন কিনা? শনিবার দিল্লিতে বসেই শঙ্কু এই বিষয়ে মুখ খুললেন। বললেন, “আমি নেতা নয়। আমি কর্মী। দিলীপদার থেকে আমার অনেক কিছু শেখার আছে। আমি বিশ্বাস করি তাঁর সভাপতিত্বে দলের কাজ করতে করতে আমি অনেক কিছু শিখতে পারব।”
অন্যদিকে বিজেপির একটি অংশ মনে করছে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসায় শঙ্কুর নিরাপত্তাও প্রশ্নের মুখে। প্রশাসনের একটি সূত্রও এমন ধারণাকেই সমর্থন করছে। ফলে শঙ্কুকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করাটাও নিতান্ত প্রয়োজনের খাতিরে বলেই দাবি করছে শঙ্কুর ঘনিষ্ঠ মহল।
এদিন শঙ্কুকে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি নিজেকে কোনওদিন নেতা বলেছি বলে আমার মনে পড়ে না। সংবাদমাধ্যম যদি আমায় নেতা বানিয়ে থাকে তাহলে সেটা তাদের ব্যাপার। দিলীপদার থেকে আমি অনেক জুনিয়র, শুধু তাই নয় বিজেপিতে আসার আগে থেকেই দিলীপ ঘোষের রাজনীতির স্টাইলের আমি খুব ভক্ত। কেউ কেউ আমি বিজেপিতে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই আমার সঙ্গে আমার সভাপতির বিরোধ লাগাতে চাইছেন।”
শঙ্কুদেবের সারধা যোগ নিয়ে প্রশ্ন উঠেছে।
এমনকি নারদা ফুটেজেও তাঁকে দেখা গেছে। এই নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলেছেন। এই প্রসঙ্গে শঙ্কুর জবাব, “অনেকে রটাচ্ছে সারধা মামলায় আমায় এগারবার ডেকেছে সিবিআই। আসল তথ্য আমায় একবার ডেকেছে এবং আমি তাঁদের সম্পুর্ন সহযোহিতা করেছি। আবার ডাকলে আবার যাব। অন্য কারও মতো ধর্নায় বসব না।” শঙ্কুর দাবি নারদাতেও এমন কোনও ছবি দেখা যায়নি, যেখানে তিনি টাকা নিচ্ছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *