সূর্য সরকার।
এনআরসি (NRC) ও সিএএ (CAA) প্রত্যাহারের দাবিতে আন্দোলন চললেও, কোনওরকম বনধকে সমর্থন করে না তৃণমূল। তাই সত্ত্বেও, রাজ্য প্রশাসনে বনধ রুখতে কেমন যেন একটা গাছাড়া ভাভ লক্ষ্য করা যাচ্ছে। ব্যাতিক্রম কেবল একজন ! তিনি শুভেন্দু অধিকারী। বুধবার সিপিএম সহ অন্যান্য দলের ঘোষিত বনধ এর দিনে রাজ্য পরিবহণ স্বাভাবিক ও সচল রাখতে সকাল সকাল দপ্তরে পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সকাল থেকেই নিজের দপ্তরে বসে নজর রেখেছেন গোটা রাজ্যের পরিবহন ব্যাবস্থার দিকে। মঙ্গলবার রাজ্যের পরিবহ মন্ত্রী শুভেন্দু অধিকারী এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিলেন যে, রাজ্য পরিবহণ দফতর বুধবার রাজ্যজুড়ে অতিরিক্ত ২২ শতাংশ বাস চালাবে।
কেবল মুখের কথাই নয়, পরিবহনমন্ত্রীর উদ্যোগে সেই মতই বুধবার বেসরকারি বাস মালিকেরা রাস্তায় ততটা বাস বের করতে না দিলেও সরকারি বাসের ছড়াছড়ি শহর-শহরতলিতে। সাধারন দিনে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম ৬০৫টি বাস চালায়। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম চালায় ৬৯২টি ও পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহণ নিগম ৯০০টি বাস চালায়। এই সংখ্যাটাই বুধবার এক লাফে অনেকটাই বেড়েছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম বুধবার ৬৫৫টি, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম ৮২৬টি এবং পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহণ নিগম ১১৫০টি বাস নেমেছে রাস্তায়। সেই সঙ্গে বেসরকারি পরিবহণও যাতে রাস্তায় নামে তার জন্য বিমার ব্যবস্থাও করেছে রাজ্য সরকার।
রাজ্য পরিবহণ নিগমের কাছে রেজিস্ট্রিকৃত কোনও বাস বা মিনিবাস বুধবার রাস্তায় নেমে ভাঙচুর বা অগ্নিসংযোগের ঘট নায় ক্ষতিগ্রস্থ হলে রাজ্য সরকার ৬ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে। কিন্তু সেই বাস বা মিনিবাসটির বৈধ রেজিস্ট্রেশান সার্টিফিকেট, রুট পারমিট, ফিটনেস সার্টিফিকেট থাকতে হবে। সেই সঙ্গে ড্রাইভারের কাছে রাখতে হবে তাঁর ড্রাইভিং লাইসেন্সও। বনধে সেই বাস বা মিনিবাস ক্ষতিগ্রস্থ হলে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট থানায় গিয়ে এফআইআর করতে হবে আর তার কপি কলকাতার কসবায় থাকা রাজ্য পরিবহণ পরিকাঠামো উন্নয়ন নিগমের কার্যালয়ে জমা দিতে হবে। সঙ্গে দিতে হবে সেই বাস বা মিনিবাসটির বৈধ রেজিস্ট্রেশান সার্টিফিকেট, রুট পারমিট, ফিটনেস সার্টিফিকেট ও ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স কপি।যদিও রাজ্যের আবেদন মেনে বেসরকারি বাসের একটা অংশ অবশ্য রাস্তায় নামেনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news