Breaking News
Home / TRENDING / “প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সকলকে পাশ করানো হবে।” ঘোষণা শিক্ষামন্ত্রীর
Partha Chatterjee, West Bengal Education minister at a press meet after meeting on name change of West Bengal, at Nabanna on Tuesday. Express Photo by Subham Dutta. 02.08.2016. *** Local Caption *** Partha Chatterjee, West Bengal Education minister at a press meet after meeting on name change of West Bengal, at Nabanna on Tuesday. Express Photo by Subham Dutta. 02.08.2016.

“প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সকলকে পাশ করানো হবে।” ঘোষণা শিক্ষামন্ত্রীর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনা ভাইরাস এর জেরে তৈরি হওয়ার লকডাউন পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর (West Bengal Education Department)। প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের উত্তীর্ণ করার সিদ্ধান্ত নিল তারা। বৃহস্পতিবার সকালে জোড়া ভিডিও বার্তা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সেই বার্তায় তিনি রাজ্য সরকারের সিদ্ধান্ত স্পষ্ট করে দেন। তিনি বলেন, “শিক্ষা দফতর সিদ্ধান্ত নিয়েছে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত যে যেখানে রয়েছে, তারপরের ক্লাসে তারা উত্তীর্ণ হবে। কাউকে আটকানো হবে না”। শিক্ষামন্ত্রী এমন কথা আগামী বছরের জন্য বলেছেন বলেই মনে করা হচ্ছে। কারণ ইতিমধ্যেই প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পরীক্ষার ফল প্রকাশ ও নতুন ক্লাসে ভর্তি হয়ে গিয়েছে। কিন্তু, আচমকাই করোনা আতঙ্কের জেরে স্তব্ধ হয়ে গিয়েছে জনজীবন। অফিস কাছারি থেকে শুরু করে বন্ধ হয়ে গিয়েছে স্কুল কলেজ। ও তাই নিরুপায় হয়েই কার্যত এমন সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দপ্তর মনে করছে প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। শিক্ষামন্ত্রীর সাফ জানিয়েছেন, “সবাই নতুন ক্লাসে প্রমোশন পাবে। কাউকে আটকে রাখা হবে না।”

ভিডিও বার্তায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আরও বলেন, “নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের পঠনপাঠন দেওয়ার ব্যাপারে কী বিকল্প পদ্ধতি নেওয়া যায় তার চিন্তাভাবনা চলছে।” উদাহরণস্বরূপ তিনি বলেন, “ইন্টারনেট, ইমেল বা দূরদর্শনের মাধ্যমে তাঁদের পঠনপাঠন দেওয়া যায় কিনা তা নিয়ে প্রাথমিক একটা আলোচনা শিক্ষা দফতরের আধিকারিকরা করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদন দিলে তা ঘোষণা করা হবে। সোশ্যাল মিডিয়ায় দেখা কোন খবরের ভিত্তি নেই। তাই ঘোষণা না হওয়া পর্যন্ত কিছুই বিশ্বাস করবেন না।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *