Breaking News
Home / TRENDING / সেবার কাজে দলীয় রাজনীতি নয়, ত্রাণের কাজে নিজের ছবি দিতে নিষেধ সোমেনের

সেবার কাজে দলীয় রাজনীতি নয়, ত্রাণের কাজে নিজের ছবি দিতে নিষেধ সোমেনের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

“দুর্গত মানুষদের ত্রাণ দিন, সাহায্য করুন, সাহায্য করুন, পাশে দাঁড়ান। কিন্তু খাদ্যদ্রব্য বা অন্যান্য ত্রাণের ওপর দলীয় প্রতীক বা প্রদেশ কংগ্রেস সভাপতির ছবি ব্যবহার করবেন না।” বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র এক সংক্ষিপ্ত বিবৃতি প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেই বিবৃতিতে বর্ষীয়ান কংগ্রেস নেতা এমনই নির্দেশ দিয়েছেন কর্মীদের। নির্দেশে তিনি বলেছেন, “মানুষের দরকারে মানুষের পাশে দাঁড়ান। তাদের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও অন্যান্য ত্রাণ দিয়ে সাহায্য করুন মানবসেবার মন্ত্র নিয়ে। ত্রাণের প্যাকেটে দয়া করে দলের সিম্বল বা প্রদেশ সভাপতির ছবি লাগাবেন না। কংগ্রেস ভোটের জন্য সেবা করে না। সেবা কংগ্রেসের ধর্ম।”

প্রসঙ্গত, বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস সিপিএম ও বিজেপি একযোগে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলেছে। এমনকি ত্রাণের ওপর তৃণমূলের প্রতীক ও মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও ব্যবহার করেছেন তৃণমূল কর্মীরা এমনটাই অভিযোগ উঠেছে। মূলত নাম না করে সোমেন মিত্র দলীয় কর্মীদের সেই ঘটনা থেকে শিক্ষা নিতে বলেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *