Breaking News
Home / TRENDING / দেড় মাসের টানা লকডাউন নির্মূল করতে পারে করোনা : সমীক্ষা

দেড় মাসের টানা লকডাউন নির্মূল করতে পারে করোনা : সমীক্ষা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

ঠিকমত লকডাউন (Lockdown) মানলে এখনও বেঁচে যেতে পারে দেশ। তবে তার জন্য লকডাউন চালাতে হবে নিরবিছিন্নভআবে। শুধু তাই নয় লকডাউনে এতটুকু শৈথিল্য দেখালে চলবে না। কিন্তু নিরবিছিন্ন লকডাউন হবে কি ? কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকার জানিয়েছে ১৫ এপ্রিল উঠে যাবে লকডাউন। কিন্তু একটি সমীক্ষা অনুযায়ী তাতে সুস্থতা যে শুধু বিলম্বিত হবে তাই নয় প্রচুর মানুষ অসুস্থ হবেন এবং মারা যাবেন।

সমীক্ষার রিপোর্ট অনুযায়ী যদি তিনটি লকডাউন করা হয় দেশে ৫ দিনের গ্যাপে তাহলে প্রচণ্ড দাপট বাড়বে করোনা ভাইরাসের (Cooronavirus)। সমীক্ষা বলছে প্রথম ২১ দিনের পর পাঁচ দিন গ্যাপ দিয়ে ফের ২৮ দিনের লকডাউন করা যেতে পারে। কিন্তু তাতে করোনার দাপট বাড়বে ভীষণ। এরপর অবস্থা দেখে যদি তৃতীয় লকডাউন করা হয় মে ২৩ নাগাদ সেটাও ৫ দিনের গ্যাপে এবং চালানো হয় ৯ জুন পর্যন্ত তাহলে তৃতীয় লকডাউনের পর আর কেস বাড়বে না।কিন্তু ততদিনে বিপুল ক্ষতি হয়ে যেতে পারে মানবসম্পদের।

দ্বিতীয় ক্ষেত্রে ৪৯ দিনের সম্পূর্ণ লকডাউন হলে অনেকটাই আটকানো যাবে সংক্রমণ। সেক্ষেত্রে ১৩ মে-র মধ্যে লকডাউন শেষ হয়ে যাবে। কিন্তু তাতে কাজ হবে অনেক বেশি। করোনা বাড়ার সম্ভাবনা কমবে।তবে তাঁর মধ্যেই আক্রান্তদের সনাক্ত করে চিকিৎসা চালিয়ে যেতে হবে। হু-এর গাইডলাইন অনুযায়ী বারবার করতে হবে টেস্ট। তবেই নির্মূল হবে করোনা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *