Breaking News
Home / TRENDING / দুটি শিশুকে ছাদ থেকে ছুঁড়ে ফেলার অভিযোগ, মৃত ১, গ্রেফতার অভিযুক্ত

দুটি শিশুকে ছাদ থেকে ছুঁড়ে ফেলার অভিযোগ, মৃত ১, গ্রেফতার অভিযুক্ত

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

প্রতিবেশীর সঙ্গে গণ্ডগোলের জেরে দু’বছরের এক শিশু এবং ছয় বছরের এক বালককে পাঁচতলা থেকে ফেলে দিলেন এক ব্যক্তি। রবিবার মারাত্মক এই ঘটনাটি ঘটেছে মধ্য কলকাতার  বড়বাজার থানা এলাকায়। ঘটনায় একটি শিশুর মৃত্যু হয়েছে, অন্যজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। অভিযুক্ত শিবকুমার গুপ্তকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ১৫ দিন আগে শিবকুমার গুপ্তর সঙ্গে মৃত শিশুর বাবার গণ্ডগোল হয়েছিল। পুলিশ সূত্রে খবর, বছর দুয়েকের শিশু শিভম সাউয়ের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অন্য জন। তার নাম বিশাল সাউ।

সেই গন্ডগোলের জেরেই রবিবার বিকেলে শিবম ও বিশালকে বারান্দা থেকে নীচে ফেলে দেন শিবকুমার। পুলিশ সূত্রে খবর, পাঁচতলায় একাধিক পরিবারের বাস। এদিন বিকেলে কয়েকটি শিশু খেলছিল ওই বহুতলের বারান্দায়। তা নিয়ে গণ্ডগোল শুরু হয়। সেই সময় শিবকুমার হঠাৎ শিবম ও বিশালকে রেলিংয়ের উপর দিয়ে ফেলে দেন বলে অভিযোগ। প্রতিবেশীরা বাধা দেওয়ার আগেই নীচে পড়ে যায় শিবম ও বিশাল। তৃতীয় শিশুকে শিবকুমার ধাক্কা মেরে ফেলতে গেলে বাকিরা আটকে দেন।

বারান্দার রেলিং ধরে কোনও মতে প্রাণে বাঁচে শিশুটি। তবে গুরুতর জখম হয় শিবম ও বিশাল। হাসপাতালে নিয়ে গেলে শিবমকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তৃতীয় একটি শিশুকেও ফেলে দেওয়ার চেষ্টা করেছিলেন অভিযুক্ত। কিন্তু কোনও ভাবে রেলিংয়ে আটকে গিয়ে প্রাণে বেঁচে যায় সে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *