Breaking News
Home / TRENDING / আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে

আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি অব্যাহত। মঙ্গল ও বুধবার বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। তবে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে ফের রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ । বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি হবে। দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অষ্টআশি থেকে ৯০ শতাংশ । গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ২৯.৮ মিলিমিটার।

আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস। দু-এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে। দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়াতে ভারী বৃষ্টির পূর্বাভাস বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও। মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে ভারী বৃষ্টি হবে মঙ্গলবারে।

বুধবার কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি। বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস।উত্তরবঙ্গের মালদা ও দুই দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। মৌসুমী বায়ুর প্রভাব এবং রাজস্থান থেকে ওড়িশা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা। এই দুইয়ের প্রভাব এই রাজ্যে বৃষ্টি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *