নিজস্ব প্রতিনিধি।
বলাই হয় যে রাজনীতিতে কোনও চিরস্থায়ী বন্ধু বা শত্রু হয় না। এ এমনই এক ক্ষমতার খেলা যেখানে প্রতি মুহূর্তে সব হিসাব পাল্টে যায়। কিন্তু বন্ধু শত্রু হয়ে গেলে যে কী হতে পারে তা, তার প্রমাণ বিজেপির কপিল মিশ্র আর আপ-এর তাহির হুসেন (Tahir Hussain)। এই দুই জনের বিরুদ্ধে দিল্লি দাঙ্গায় মদত দেওয়ার অভিযোগ উঠেছে। কখনও বলা হয়েছে কপিল উস্কানিমূলক মন্তব্য করেছেন, কখনও আবার অভিযোগের আঙুল উঠেছে তাহিরের দিকে। একাধিক ভিডিয়োতে দেখা গিয়েছে তাহির সংঘর্ষের সময় নিজের বাড়িতে অস্ত্র থেকে অ্যাসিড, মজুত করেছেন সবই। প্রসঙ্গ উঠলেই এই দুই জন একে অপরের বিরুদ্ধে বিষ উগরে দিয়েছেন। অথচ প্রথম থেকেই কিন্তু এমন সব ছিল না। গলাগলি বন্ধু ছিলেন কপিল আর তাহির।
কপিল মিশ্র (Kapil Mishra) আম আদমি পার্টির টিকিটে কারোয়াল নগরে ভোটে দাঁড়িয়েছিলেন তাহিরের সহায়তাতেই। তাহিরের বাড়িতে ছিল কপিলের অফিস। নিত্য আসা যাওয়া করতেন একে অপরের বাড়িতে। কপিলের হয়ে প্রচারও করেছেন তাহির। দুইজনের হাসিমুখ একইসঙ্গে দেখতেন চাঁদবাগের বাসিন্দারা। এরপর পার্টি বদলে বিজেপিতে যোগ দিলেন কপিল। বদলে গেল সব। বন্ধুত্ব বদলে গেল চূড়ান্ত শক্রুতায়। দিল্লি দাঙ্গা আরও তিক্ত চেহারা দিল সবটাকে। কপিল টুইট করলেন তাহিরই মেরেছেন আইবি অফিসার অঙ্কিত শর্মাকে। আর তাহির বললেন, উস্কানিমূলক মন্তব্য করে দিল্লির দাঙ্গা বাঁধিয়েছেন কপিল।
হায় রাজনীতি ! হায় বন্ধুত্ব!
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news