Breaking News
Home / TRENDING / প্রিয় কুকুরকে আগুন থেকে বাঁচাতে গিয়ে দগ্ধ হয়ে জীবন দিলেন অঙ্কিত

প্রিয় কুকুরকে আগুন থেকে বাঁচাতে গিয়ে দগ্ধ হয়ে জীবন দিলেন অঙ্কিত

নিজস্ব প্রতিনিধি।

কী করে যে আগুন ধরে গিয়েছিল বাড়িটায় !! দাউ দাউ করে জ্বলছে তখন গুলমার্গের সেনা জওয়ান কোয়াটার্সের একটা বাড়ি। সেই সময় বাড়ির কাছাকাছি কাজে ছিলেন মেজর অঙ্কিত বুধরাজা। স্ত্রী-এর আর্ত চিৎকারে তাঁকে বাঁচাতে ছোটেন তিনি। কোনওরকমে তাঁকে বাঁচিয়ে নিয়ে এসে ফের আগুনের মধ্যে ঝাঁপ দেন অঙ্কিত। সন্তানতূল্য দুটি পোষ্য রয়েছে ঘরে। একটি কুকুরকে বাঁচিয়ে আনার পর ফের আর একটা কুকুরকে বাঁচাতে ঢোকেন তিনি।

কিন্তু এইবার আগুনের কাছে হার মানে অসীম সাহস আর ভালবাসাও। দ্বিতীয় কুকুরটাকে বাঁচাতে গিয়ে শরীরের ৯০ শতাংশ পুড়ে যায় মেজরের। সেখানেই লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। কুকুর প্রভুর জন্য প্রাণ দিয়েছে এমন ঘটনা বিরল নয়। কুকুরের ভালবাসা আর প্রভুভক্তির উদাহরণ দেওয়া হয়। কিন্তু মানুষও যে পোষ্যকে এমন প্রাণ ঢেলে ভালবাসতে পারে মেজর অঙ্কিত বুধরাজা বোধহয় নিজের জীবন দিয়ে সেটাই দেখিয়ে গেলেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *