Breaking News
Home / TRENDING / চলতি বছরই আরও স্মার্ট হচ্ছে Samsung

চলতি বছরই আরও স্মার্ট হচ্ছে Samsung

চ্যানেল হিন্দুস্থান বিনোদন ডেস্কঃ বিগত কয়েক বছর ধরে স্মার্টফোনের বাজার মাতিয়ে রেখেছে Samsung । ফোল্ডিং ডিসপ্লে স্মার্টফোন এর আগেই বাজারে এনেছে সংস্থা টি । এবার আরও একধাপ এগিয়ে ট্রাই ফোল্ড ডিসপ্লে আনতে চলেছে এই কোরিয়ান সংস্থা। চলতি বছরই স্যামসং গ্যালাক্সি S23 FE মডেলটি আত্মপ্রকাশ করার কথা ছিল। কিন্তু আপাতত তার ডেভেলপমেন্টের কোনও খবর নেই। বরং ট্রাই-ফোল্ড ডিসপ্লের হ্যান্ডসেট এ বছর বাজারে আনতে পারে স্যামসং। টিপস্টারের যোগেশ ব্রারের দেওয়া তথ্য অনুযায়ী, Galaxy S23 FE সংক্রান্ত কাজ আপাতত বন্ধ। গ্যালাক্সি ফ্যান এডিশনের এই মডেলটি নিয়ে সম্প্রতি হইচই পড়ে গিয়েছিল। Galaxy S21 FE মডেলটি মন কেড়েছিল স্যামসং প্রেমীদের। এর আপগ্রেডেট ভার্সানটি বাজারে আসার কথা থাকলেও সংস্থার তরফে এ নিয়ে কোনও আপডেট দেওয়া হয়নি। Galaxy S22 FE অথবা Galaxy S23 FE অদূর ভবিষ্যতে আসবে কি না, কোনও খবর নেই। বরং আপাতত তারা ব্যস্ত ট্রাই-ফোল্ড মডেল নিয়ে। স্যামসংয়ের Z সিরিজ প্রথমবার ফোল্ডেবল ফোনটি এনেছিল। এবার সেই সিরিজই আপডেটের পথে হাঁটছে কোরিয়ান কোম্পানি। শোনা যাচ্ছে, Galaxy Z Fold 5 এবং Galaxy Z Flip 5- এই দুটি মডেলের উপর কাজ চলছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *