নীল বণিক:
সকাল থেকেই আকাশের মুখ ভার। সাতটা বাজতেই কলকাতায় শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে ২১ জুলাই ভাসতে পারে কলকাতা । বিশেষ করে বেলা গড়াতেই কলকাতায় ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে । এই বৃষ্টিই ২১ জুলাইয়ের উন্মাদনাকে পণ্ড করতে পারে। এমনিতেই কলকাতায় দু এক পশলা বৃষ্টিতেই জল জম্ যায়, আজকের দিনে এক নাগারে বৃষ্টি কর্মী সমর্থকদের জন্য বড় বাধা হয়ে উঠতে পারে। তবে হাওয়া অফিস বলছে, আজ টানা বৃষ্টির সম্ভাবনা নেই, ফলে কিছুটা আশ্বস্ত হতে পারেন তৃণমূল সমর্থকরা। এছাড়া দুই চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রামে ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। মৌসুমি বায়ু জোরালো হওয়ার জেরেই এই বৃষ্টি বলে জানিয়েছে হাওয়া অফিস। তাছাড়া বঙ্গোপসাগরে রয়েছে একটি নিম্ন চাপ। এই দুইয়ের জেরেই আজ জল থইথই হতে পারে মহানহরী।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news