নিজস্ব সংবাদদাতা:
২১ জুলাই উপলক্ষ্যে শহরের নানা প্রান্ত থেকে মিছিল আসছে ধর্মতলায়। তার জেরে ট্রেনে-বাসে ভিড়, রাস্তায় যানজট। কলকাতামুখী ট্রেনগুলিতে কার্যত পা রাখার জায়গা নেই। গাদাগাদি করে ট্রেনে শিয়ালদহ ও হাওড়ায় নামছেন কর্মী-সমর্থকরা। সেখান থেকে অধিকাংশই হেঁটে আসছেন সভামঞ্চে। রাস্তায় বাস ট্যাক্সি কম, তার ওপর তাল মিলিয়ে বৃষ্টি।সকাল থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার মোড়। এর মধ্যেও যাঁরা বেড়িয়েছেন তাঁদের এখন থেকেই কার্যত নাভি শ্বাস ওঠার জোগাড়। মেট্রো পরিষেবা স্বাভাবিক রয়েছে। তবে এসপ্ল্যানেড ও চাঁদনি চকে ভিড় বাড়ছে।ফ লে অফিস যাত্রীরা কিছুটা সমস্যায় পড়ছেন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news