Breaking News
Home / TRENDING / মাথায়-টুপি, একগাল কাঁচা-পাকা দাঁড়ি, ওমর আব্দুল্লাহর ছবি পোস্ট করে কাশ্মীর নিয়ে প্রশ্ন তুললেন মমতা

মাথায়-টুপি, একগাল কাঁচা-পাকা দাঁড়ি, ওমর আব্দুল্লাহর ছবি পোস্ট করে কাশ্মীর নিয়ে প্রশ্ন তুললেন মমতা

নীল রায়।

সাদা দাঁড়িওয়ালা‌ এক ব্যক্তির ছবি পোস্ট করে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিখলেন “এই ছবিতে আমি ওমরকে চিনতেই পারিনি। আমার ভীষণ খারাপ লাগছে। দুর্ভাগ্য আমাদের গণতান্ত্রিক দেশে এখন এটাই চলছে। এর শেষ কবে?” তৃণমূল নেত্রীর টুইটারে সঙ্গে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এহেন ছবি দেখে অবাক নেটিজেনরা। অল্প সময়েই ভাইরাল হয়ে যায় ওমরের নতুন লুক।

প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ও ৩৫এ ধারা প্রত্যাহারের সময় থেকেই গৃহবন্দী ফারুখ আব্দুল্লাহ। গত বছর আগস্ট মাস থেকেই জাতীয় রাজনীতির মঞ্চ থেকে অন্তরালে রয়েছেন তিনি। এদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একগাল কাঁচা-পাকা দাড়ি, নীল জ্যাকেট আর মাথায় টুপি পরিহিত ওমরের ছবি দেখে অনেকেই প্রথমে বুঝতে পারেননি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *