নিজস্ব প্রতিনিধি।
নারদা (Narada) কাণ্ডের পর ফের স্টিংয়ের ঘায়ে বিদ্ধ তৃণমূল। একটি বেসরকারি চ্যানেলে রাজ্যের দুই শাসক দলের মন্ত্রীকে ঘুষ নেওয়ার ছবি দেখানো হয়। শনিবার বিকেল চারটের পর থেকে রাজ্যের মৎসমন্ত্রী চন্দ্রনাথ সিংহ (Chandranath Sinha) ঘুষ নেওয়ার ছবি তুলে ধরে বেসরকারি বাংলা চ্যানেলটি। ওই চ্যানেলেই পরে দেখানো হয় পরিষদীয় প্রতিমন্ত্রী তাপস রায়ের (Tapas Roy) টাকা নেওয়ার ছবি। দুই মন্ত্রীর হাত পেতে টাকা নেওয়ার ঘটনা দেখা মাত্রই আসরে নামে রাজ্য বিজেপি। স্টিং অপারেশন নিয়ে মুখে কুলুপ তৃণমূল শিবিরের।
সন্ধ্যায় মুরলী ধর সেন লেনেয রাজ্য সদর দফতরে সাংবাদিক সম্মেলন করে তৃণমূল (TMC) কংগ্রেস ও রাজ্য সরকারকে আক্রমণ করেন রাজ্য বিজেপির (BJP) সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। তিনি বলেন, “আগে আমরা নারদায় দেখেছি রাজ্যের মন্ত্রীদের ঘুষ নেওয়ার ছবি। ফের বাংলার একটি বেসরকারি চ্যানেলে রাজ্যের দুই হেভিওয়েট মন্ত্রীকে ঘুষ নেওয়ার ছবি ধরা পড়েছে যা নজিরবিহীন।” তিনি আরও বলেন, “গোটা দলে সবাই ঘুষখোর তা আরও একবার প্রমান হয়ে গেল।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news