Breaking News
Home / TRENDING / পদ্ম পাপড়ি মেলে ২ থেকে ১৪, বিধানসভায় অধ্যক্ষকে বড় ঘরের আবেদন বিজেপির

পদ্ম পাপড়ি মেলে ২ থেকে ১৪, বিধানসভায় অধ্যক্ষকে বড় ঘরের আবেদন বিজেপির

ওয়েব ডেস্ক:

পদ্ম পাপড়ি মেলছে রাজ্যে, বহরে বড় হচ্ছে দল। বিধায়কের সংখ্যা আগের চেয়ে অনেক বেশি। এমত অবস্থায় বিধানসভার স্পিকারের কাছে বড় ঘরের জন্য আবেদন করছে রাজ্য বিজেপি। দলের তরফে এই আবেদন করছেন গেরুয়া শিবিরের পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গা।

উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে মাত্র ২টি আসন জিততে পেরেছিল বিজেপি। কিন্তু গত লোকসভা নির্বাচনের সঙ্গে হওয়া বিধানসভা উপ-নির্বাচনে আরও ৪টি আসন জিতে নেয় তারা। সে সময়ের হিসেবে ২৯৫ আসনের বিধানসভায় তাদের সংখ্যা বেড়ে হয়েছিল ৬। তবে, আসল কাণ্ড ঘটে ভোটের ফল বেরোনোর পর। শাসক দল সহ অন্য দলের বিধায়করা যোগ দিতে শুরু করেন বিজেপিতে। এভাবে ৮ জন বিধায়ক বিভিন্ন দল থেকে এসে যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে। ফলে  বিধানসভায় বিজেপি বিধায়কের সংখ্যা এখন ১৪। এই বিষয়ে পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গা বলেন, ২ জনের জন্য বরাদ্দ ঘরে ১৪ জনের জায়গা হচ্ছে না। তাই স্পিকারের কাছে বিজেপির জন্য বড় ঘর বরাদ্দ করার আবেদন জানাচ্ছি।

বর্তমান পরিস্থিতিতে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বিজেপির বড় ঘরের আবেদন মেনে নেবেন বলেই মনে করা হচ্ছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *