চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
বিধানসভা নির্বাচনে তৃণমূল ভাঙিয়ে এনে প্রার্থী করার ফল হাতেনাতে পেয়েছে পশ্চিমবঙ্গ বিজেপি। তাই এ বারের ভোটে আর বহিরাগত, তৎকাল প্রার্থীদের মনোনয়ন দিতে রাজি নয় বিজেপি। কলকাতার পুরভোটে দলের আদি কর্মী ও নেতাদের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাঁরা। কলকাতা পুরসভার নির্বাচনে কার্যত মুখরক্ষার লড়াইয়ে নামছে পদ্মশিবির। প্রায় প্রতিটি ওয়ার্ডের জন্যই একাধিক নামের তালিকা জমা পড়লেও দলের নির্বাচন কমিটিই সম্ভাব্য প্রার্থীতালিকা চুড়ান্ত করেছে । কেন্দ্রীয় সহকারী-পর্যবেক্ষক অরবিন্দ মেনন কলকাতা পুরসভায় বিধানসভা অনুযায়ী দায়িত্ব বন্টন করেন । শ্যামপুকুর-মানিকতলা বিধানসভায় কল্যান চৌবে, কাশীপুর-বেলগাছিয়ায় প্রকাশ দাস, বেলেঘাটা-এন্টালিতে কাশীনাথ দাস, চৌরঙ্গী বিধানসভার দেবদত্ত মাঝিকে দায়িত্ব দেওয়া হয়েছে । বৈঠকে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্য, কল্যান চৌবে, সজল ঘোষ, অমিতাভ চক্রবত্তী, প্রতাপ বন্দ্যোপাধ্যায়, রাহুল সিনহা, দীনেশ ত্রিবেদী-সহ অন্যান্য নেতৃত্ব।
সূত্রের খবর, কলকাতা পৌরসভা নির্বাচনে কাউকেই মেয়র মুখ করে নির্বাচনে লড়াই করবে না গেরুয়া শিবির । বিজেপির হেস্টিংস অফিসে উত্তর কলকাতা ও দক্ষিণ কলকাতার নেতৃত্বর সঙ্গে আলাদা আলাদা বৈঠক হয় । বৈঠকে মূলত পৌরসভা নির্বাচণের রণকৌশল স্থির হয় । প্রতিটি বুথের পোলিং এজেন্টদের তালিকাও ঠিক করা হয়েছে ৷ সোমবার বিকেলে প্রাথীদের নাম ঘোষণা করবে বিজেপি। প্রত্যেক আসনে সম্মানজনক আসনে লড়াই দেওয়াই বিজেপির লক্ষ্য।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news